SIR আতঙ্কে খেয়েছিলেন বিষ, SSKM-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ধনেখালির মহিলার, হাসপাতালে ভর্তি মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্কে বিষপান হুগলির ধনেখালির গৃহবধূ। মেয়েকেও খাইয়েছিলেন বিষ। মা ও মেয়ে দুজনেই ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও হল না শেষরক্ষা। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই মহিলার। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর ছয় বছরের মেয়ে।

মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেব হতভাগ্য বাবা। তিনি জানিয়েছেন, দুপুরে একটা নাগাদ তাঁর মেয়ে মারা গিয়েছে। তবে তাঁর নাতনি কিছুটা সুস্থ রয়েছে।” বাবার আক্ষেপ, “মেয়েটাকে বাঁচানো গেল না।’ ঘটনাটি ধনেখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকায়। রবিবার আশা সোরেন নামে ২৭ বছরের গৃহবধূ নিজে ও মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মা-মেয়ে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর পরিবারের সদস্যরা দাবি করেন এসআইআর আতঙ্কে আশা সোরেন এই ঘটনা ঘটিয়েছেন। আট বছর আগে হুগলির হরিপালে আশার বিয়ে হলেও শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ বর্তমানে যোগাযোগ নেই। গত ৫ থেকে ৬ বছর ধরে তিনি বাপের বাড়িতে থাকছিলেন।  বাপের বাড়ির সকলকে এসআইআরের ফর্ম দেওয়া হলেও তাঁকে দেওয়া হয়নি। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ না থাকায় সেখান থেকেও কোনও তথ্য আসেনি। এই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল আশাকে। যার কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি পরিবারের। ঘটনা সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা জানান স্থানীয় বিধায়ক অসীমা পাত্রকে। ধনেখালির বিধায়ক যোগাযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সঙ্গে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই