Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্ট্রিট লাইট দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কাঁথি পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার

মঙ্গলবার রাত ১০ টা নাগাদ গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের নাম দিলীপ চৌহান। একই অভিযোগে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিযোগ কাঁথি পুরসভায় (CONTAI MUNICIPALITY) হয়েছিল স্ট্রিট লাইট দুর্নীতি। আর এই অভিযোগের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার (ARREST) করেছে কাঁথি পুরসভার প্রাক্তন অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়রকে। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত ১০ টা নাগাদ গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতের নাম দিলীপ চৌহান। একই অভিযোগে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। ধৃত দিলীপ সম্প্রতি কাঁথি থেকে বদলি হয়েছিলেন কলকাতায়।

এর আগে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়েছিল কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক ও প্রাক্তন পুরকর্মী গোপাল সিংকে। শ্মশানের জমির চরিত্র বদল করে স্টল নির্মাণ ও বন্টন নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে গোপাল সিংকে। তারপরেই পথবাতি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হল দিলীপকে। এই প্রসঙ্গে কাঁথির এসডিপিও বলেন, তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়র দিলীপ চৌহানকে। উল্লেখ্য, এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য কাঁথি থানার পুলিশ নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকেও পাঠানো হয়েছিল নোটিশ। অন্যদিকে, শ্মশান দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীরও। 

অন্যদিকে গত মঙ্গলবার পুরসভা থেকে গায়েব হয়েছে সারদার অফিস ও আবাসন প্রকল্প সংক্রান্ত নথি। অভিযোগ এমনটাই। ইতিমধ্যেই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান। তিনি বলেন, অনেকদিন ধরে যারা কাঁথি পুরসভার দায়িত্বে ছিলেন তাঁরাই এই কাজ করেছেন। কারণ তাঁদের সময়েই অস্তিত্ব ছিল সারদার। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাইল লোপাট করা হয়েছে। এই প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, কারা ফাইল সরিয়েছে তা নিয়ে তদন্ত করা উচিৎ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরসভার পক্ষ থেকে এফআইআর (FIR) করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। 

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?