কাঁথি পুরসভার নয়া চেয়ারম্যান অখিল পুত্র সুপ্রকাশ 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঁথি পুরসভার নতুন  চেয়ারম্যান হলেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ। শুক্রবার কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে তৃণমূল নেতা সুবল মান্নাকে বহিষ্কার করার পরেই নব চেয়ারম্যান নিযুক্ত হলেন। সুপ্রকাশ এরআগে  কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন ।

 সম্প্রতি  প্রকাশ্য সভায়   শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি।এছাড়া ‘গুরুদেব’ বলেও সম্বোধন করেছিলেন তাঁকে। যদিও, সুবলবাবু দাবি করেছিলেন, একজন বয়স্ক মানুষ মঞ্চে বসে আছেন। তাঁকে এই সম্মানটুকু দেখাতেই হয়। তবে জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি ভালভাবে নেয়নি।  তবে এই ঘটনার জেরে শাসক শিবিরে বাড়ে উত্তেজনা। তাই এবার তাঁকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি পীযূষ পন্ডা।

 উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা একদা তৃণমূলের বিশ্বস্ত সৈনিক শিশির অধিকারী খাতায় কলমে এখনও তিনি তৃণমূলের সাংসদ। তবে আদৌ তিনি কতটা ঘাসফুলে, আর কতটা পদ্মে, সে নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা রয়েছে । এর মধ্যেই শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করায় সুবল মান্নার উপর প্রবল ক্ষুব্ধ হয়েছিল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। তার জেরে শুক্রবার রাতেই রাজ্য নেতৃত্বের তরফে শো-কজ নোটিস পাঠানো হয় সুবলকে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত সুবলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর