শ্মশান-দুর্নীতি মামলায় শুভেন্দুর ভাই সৌমেন্দুকে জেরা কাঁথি থানায়

শ্মশান-দুর্নীতি মামলায় সৌমেন্দু অধিকারীকে তলব করেছিল কাঁথি থানা।সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন হাজিরা দেন সৌমেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্মশান-দুর্নীতি মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় তলব করল পুলিশ। শুক্রবার তাঁকে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঁথি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন আইনজীবীদের সঙ্গে নিয়ে কাঁথি থানায় পৌঁছন সৌমেন্দু অধিকারী।

কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরসভার প্রধানের দায়িত্ব সামলানোর সময় তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার কাছে শ্মশানের জমিতে দোকান তৈরি নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমনকি পুরসভার ত্রিপল দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। গত ১১ অগস্ট কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারলেও গ্রেফতার করতে পারবে না তদন্তকারীরা। যদিও তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দেয় আদালত। শুক্রবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কাঁথি থানায় হাজিরা দেন শিশিরপুত্র।

প্রসঙ্গত কাঁথির (CONTAI) শ্মশান-দুর্নীতি মামলার তদন্তে নেমে এর আগে সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। বর্তমান পুরবোর্ডের দাবি, পুরসভার (MUNICIPALITY) পক্ষ থেকে শ্মশানের জমির চরিত্র বদলের কোনও অনুমতি দেওয়া হয়নি । এমনকি বিষয়টি নিয়ে পুরবোর্ডের কোনও বৈঠক হয়নি। স্টল বানানোর জন্য কোনও ওয়ার্ক অর্ডারও ছিল না। অভিযোগ, টেন্ডার ছাড়াই স্টল বিক্রি হয়েছে ৮ থেকে ১০ লাখ টাকায়। পুরসভার দাবি, সেই স্টল বিক্রির টাকা জমা পড়েনি পুরসভায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের