গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

মাদক মামলায় অবশেষে গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার 'হেরোইন সম্রাট' তথা সৌফিক লস্কর তথি পিন্টু। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর এজেন্টরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার শেষের দিকে উত্থান, তৃণমূল জমানায় মাদকের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছিল, বিজেপি জমানায় পুলিশের জালে। মাদক মামলায় অবশেষে গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার ‘হেরোইন সম্রাট’ তথা সৌফিক লস্কর তথি পিন্টু। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর এজেন্টরা। মাদক আইন মামলায় দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল পিন্টু। কিন্তু তার হদিশ মিলছিল না। অবশেষে পুলিশের জালে কুখ্যাত মাদক ব্যবসায়ী পিন্টু। তাঁর কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে।

অভিযোগ, প্রথম দিকে মুর্শিদাবাদ থেকে হেরোইন তৈরির কাঁচামাল নিয়ে ঘুটিয়া শরিফে বিক্রি করত সে। ধাপে ধাপে কয়েক দশক ধরে এই ব্যবসা সম্প্রসারিত করেছে সে। কোটি কোটি টাকার ব্যবসা করেছে। নিজের এলাকার ছেলেদেরও টাকার লোভ দেখিয়ে এই ব্যবসায় নিযুক্ত করেছে সে। এই ভাবে গোটা বাংলায় মাদক ব্যবসা ছড়িয়ে দেয় পিন্টু। দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জুড়ে তাঁর এজেন্টরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। দীর্ঘদিন ধরে খোলাখুলিভাবে এই হেরোইন পাচারের ব্যবসা চালিয়েছে সে। 

এই ভাবে কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি, সম্পত্তি পরে ফেলেছিল সে। কিন্তু পুলিশের কাছে তাঁর কর্মকাণ্ড ফাঁস হয়ে যাওয়ার পরেই এলাকা ছাড়ে পিন্টু। এমনকি পুলিশের নজর এড়িয়েই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল পিন্টু। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। অভিযানে ছিলেন, ক্যানিংয়ের মহকুমা পুলিশ আধিকারিক মোত্তাকিনুর রহমান, জীবনতলা থানার ওসি ত্রিদিব মল্লিক, ঘুটিয়ারি ফাঁড়ির ওসি তুহিন মণ্ডল এবং অফিসার শুভঙ্কর করণ। এরপর মাকালতলা এলাকায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম