কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বিতর্ক, বিবৃতি কৃষ্ণনগর জেলা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে বিশৃঙ্খলা। এবার সেই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কুকথার অভিযোগ উঠেছে। এবার সেটা নিয়েই বিবৃতি দিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। ভাসানপর্ব মোটের ওপর শান্তিপূর্ণ বলেই জানাচ্ছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কিছু সমস্যা হয়েছে এদিনের ভাসানে। কৃষ্ণনগর চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যরা মহিলা পুলিশকর্মীদের হেনস্থা করেছেন। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। যদিও এই কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপরেই বিবৃতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কৃষ্ণনগর হোক বা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় হয়। ভাসানেও সেই রেশ থাকে। প্রচুর পরিমাণে জন সমাগম ঘটে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা সঠিক রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের সামনে। এখানে বিসর্জন পদ্ধতি একটু অন্যরকম। বেহারাদের কাঁধে করে মা যায় নিরঞ্জনের জন্য। প্রতিবরছরই কোনওনা কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তবে পুলিশ দক্ষ হাতে সবটাই সামাল দেওয়ার কাজ করে। এবারো সেটা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এবারও অশান্তি হয়েছে বলে জানান কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল। তিনি বলেন, পুজো কমিটির লোকেরা মহিলা পুলিশ কর্মীদের সম্পর্কে অশালীন আচরণ করেছেন। হেনস্তার চেষ্টা করা হয়েছে। আইসি সেই ঘটনার প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদ করার ছবি ভুলভাবে ব্যাখ্যা করার অভিযোগ উঠছে। চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা বাধে শোভাযাত্রা চলাকালীন। নির্দেশ অমান্য ওই পুজো কমিটি নির্দিষ্ট জায়গার বদলে অন্যত্র প্রতিমা দাঁড় করিয়ে রাখে। এরজেরে প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে। সেই সময়ে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা শান্তিপূর্ণ ভাবে নিরঞ্জন করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে। এক কথা দু কথায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে দেখা যায় পুলিশকে। এই নিয়েই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২দিনে ২০০-র বেশি প্রতিমা বিসর্জন হয়েছে। শুধুমাত্র একটি পুজো কমিটি অশান্তি করেছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য