‘কোনও পুলিশের চিকিৎসা করব না’, সরকারি ডাক্তারবাবুর সিদ্ধান্তে শোরগোল কোচবিহারে

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চিকিৎসকরা যখন শপথ নেন তখন তাদের বলতে হয় যে কোন রোগীকে পরিষেবা দিতে তিনি বাধ্য থাকবেন। কিন্তু কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের(M G N Medical College Hospital) শল্য চিকিৎসক অসিত চক্রবর্তী সেই শপথ বাক্য মানতে নারাজ। পুলিশের কাজে তিনি মোটেই খুশি নন। পুলিশের ভূমিকায় তিনি ক্ষুব্ধ । তাই প্রথমে সমাজমাধ্যমে পোস্ট করে এবং পরে মৌখিকভাবে তিনি ঘোষণা করেছেন পুলিশের চিকিৎসা তিনি করবেন না। তাঁর অভিযোগ হল গত বছর তেই সেপ্টেম্বর কোচবিহারের মিনা কুমারি চৌপতিতে তার ভাড়া থাকা ফ্ল্যাট থেকে ৫ লক্ষ টাকা চুরি যায়। তিনি পুলিশে অভিযোগ করেছেন। তারপরে কয়েক মাস কেটে গেছে। কিন্তু চোর ধরতে পারেনি পুলিশ। অথচ অভিযুক্তদের তিনি চেনেন। তাঁরা নাকি বহাল তবিয়েতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। তাই ফেসবুকে(Facebook) পুলিশের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ওই চিকিৎসক। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন কোচবিহারের পুলিশ প্রশাসন ব্যর্থ।

কোতোয়ালি থানা এবং পুলিশ সুপার দফতরে লিখিত অভিযোগ করার পরেও কাজের কাজ কিচ্ছু হয়নি। তাঁর ভাড়া করা ফ্ল্যাটে চুরির দিন তিনি অপারেশন থিয়েটারে ব্যস্ত ছিলেন ।হঠাৎ পরিচারিকা তাঁকে খবর দেয় ঘরের মধ্যে থাকা আলমারি থেকে ৫ লক্ষ টাকা চুরি গেছে। এরপর তিনি ওই পরিচারিকা, আবাসনের নিরাপত্তা রক্ষী এবং গ্যাস ডেলিভারি বয়েজ বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীকালে তিনি নিজে পুলিশ সুপারের দপ্তরে গিয়ে গাড়িচালক এবং একজন মেডিকেল representive এর নামেও অভিযোগ করে এসেছেন। তাঁর দাবি ওই টাকা তিনি তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য রেখেছিলেন। ঘটনা ঘটার পর মাসের পর মাস অতিক্রান্ত হয়ে গেছে তাই তিনি পুলিশের উপরে বিরক্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, কোচবিহারে একের পর এক চুরির ঘটনা ঘটছে কারোর কোন জিনিস পুলিশ উদ্ধার করতে পারছে না কেউ গ্রেপ্তার হচ্ছে না। একইসঙ্গে তিনি লেখেন কোচবিহারের পুলিশ চিকিৎসকদের বিরুদ্ধে তাই তিনি আর আউটডোর(Outdoor) এবং ইনডোরে(Indoor) কোন পুলিশের চিকিৎসা করবেন না।

কেউ যেন তার কাছে চিকিৎসা নিতে পুলিশকর্মী হলে না আসে। তিনি এম জি এন মেডিকেল কলেজ হাসপাতালে কোন পুলিশকে চিকিৎসা পরিষেবা দেবেন না। একইসঙ্গে সমাজ মাধ্যমে পুলিশের একটি রক্তদান শিবিরের ছবি তুলে ধরে ওই চিকিৎসক লিখেছেন এগুলো পুলিশের কাজ ? ওই চিকিৎসক এখন স্ত্রীকে নিয়ে কলকাতায় এসেছেন। ওই চিকিৎসকের অভিযোগ তার কেসের যিনি তদন্তকারী অফিসার তাকে তিনি বারবার ফোন করেছেন কিন্তু সে ফোনে কোন রকম আলোকপাত করতে পারছে না। অধিকাংশ সময় তিনি ফোন ধরেন না। পুলিশ সুপার অফিসে গেলে তাকে নাকি ঢুকতে দেওয়া হয় না। এমনকি তিনি যখন এই চুরির ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ যে তৎপর হন তখন তার ওপর নাকি আক্রমণ হয়। একবার তার গাড়ি চালক তার ওপর আক্রমণও করে। ওই চিকিৎসকের মন্তব্য ,পুলিশ প্রশাসন কুকুর ছাগলের মতো যদি চিকিৎসককে তাড়িয়ে দেয়, তাহলে সেই চিকিৎসক কি করে পুলিশ প্রশাসনকে অসুস্থ হলে পরিষেবা দেবে? তবে যুক্তিযুক্তভাবে ওই চিকিৎসক বলেছেন তিনি পুলিশ কর্মী চিকিৎসা দিতে রাজি নন তবে উদ্ধতন কর্তৃপক্ষ যদি জোর করে তখন আলাদা বিষয়।

এই প্রসঙ্গে কোচবিহার এমজিএন কলেজের সুপার সৌরদীপ রায় জানিয়েছেন, যে ঘটনাটি ঘটেছে সেটি মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে হয়েছে। সেই বিষয় তিনি জানেন না। কিন্তু কোন চিকিৎসক কাউকে চিকিৎসা করবেন না এটা বলতে পারেন না। আমরা সকলেই সরকারি চাকরি করি ।স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত। আমরা সকলে চেষ্টা করি রোগীদের সুস্থ করে তুলতে। এই প্রসঙ্গে কোচবিহার জেলার পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, এভাবে চিকিৎসকের বলা উচিত হয়নি ।পুলিশ তো আর চুরি করেনি। পুলিশ চেষ্টা করে চোর ধরার। মামলা হয়েছে। তদন্ত চলছে। অনেক সময় অনেক তদন্ত একটু দেরি হয়। তবে কি কারণে এই দেরি হয়েছে তিনি তা খতিয়ে দেখবেন। পুলিশ সুপারের স্পষ্ট দাবি, উনি (চিকিৎসক) এই পেশায় ঢোকার আগে শপথ নিয়েছেন উনি সকলের চিকিৎসা করবেন।

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর