SIR আবহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, কী কী কর্মসূচি?

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR আবহে একের পর এক জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় জনসভা করার পরে গাজোল ও বহরমপুরে সভা করেছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোচবিহারে। সেখানেও প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি রাজনৈতিক জনসভাও করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ, মালদা, মুর্শিদাবাদের পর তিনি জনসভা করবেন কোচবিহারে। এসআইআর নিয়ে জনসভায় কথা বলতে পারেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন তিনি। সেখানেও এসআইআর নিয়ে সোচ্চার হবেন বলে মনে করা হচ্ছে। এর আগে বন্যা বিপর্যয়ের পরে ৩বার উত্তরবঙ্গে গিয়েছেন। কিন্তু কোচবিহারে যাওয়া হয়নি তাঁর। সেই কারণেই কোচবিহার সফরে যাচ্ছেন তিনি। এই সফরে কোচবিহার জেলার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারেন। সামনের বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই উন্নয়ন সংক্রান্ত কাজ করে ফেলতে চাইছেন। তাই উন্নয়নের বকেয়া কাজ নিয়ে কথা বলতে পারেন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে। পাশাপাশি সমস্ত জেলাতেই তিনি এসআইআর নিয়ে কথা বলেছেন। এসআইআর-র পদ্ধতির বিরুদ্ধে কথা বলেছেন। এই আবহে সকলের পাশে থাকার বার্তা সব সমাবেশ থেকে দিয়েছেন। কোচবিহারেও তেমনই বার্তা দিতে পারেন তিনি।

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে নিজের মতো করে ঘর গোছানোর কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী। জনসংযোগ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রস্তুত তিনি। কোচবিহার সফরের পরে ফের নদিয়া সফর রয়েছে তাঁর। ১১ ডিসেম্বর নদিয়া কৃষ্ণনগর থেকেও এসআইআর নিয়ে সোচ্চার হবেন তিনি।

এসআইআর নিয়ে কলকাতার রাজপথে পা মিলিয়েছেন। বনগাঁতেও জনসভা করেছেন। এবার ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফর করছেন তিনি। মালদা ও মুর্শিদাবাদে গিয়েও এসআইআর নিয়ে সোচ্চার হয়েছেন। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সংগঠনকে শক্তিশালী করার কথাও বলেছেন।  ৪ ডিসেম্বর এনুমারেশন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সেই সময় কিছুটা বাড়ানো হয়েছে।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়