কোচবিহারের রাসমেলা ময়দানে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? তাকিয়ে কর্মী-সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে চলছে ভোটার তালিকার ঝাড়াই বাছাই করার কাজ। এই আবহে জেলাওয়ারি সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বনগাঁ মালদা ও মুর্শিদাবাদে জনসভা করেছেন তিনি। এবার কোচবিহারে সভা করতে চলেছেন। কোচবিহারের রাসমেলা মাঠে মঙ্গলবার কী বার্তা দিতে পারেন, তাই নিয়ে চর্চা শুরু হয়েছে।

সোমবার দুপুরে কলকাতা থেকে কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিনই রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভাও করেছেন। সেখান থেকে কেন্দ্রের বঞ্চনা থেকে এসআইআর নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। এখান থেকেও কেন্দ্রের বঞ্চনা ও এসআইআর-র প্রক্রিয়া নিয়ে সরব হতে পারেন তিনি। সামনেই নির্বাচন। তাই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে চলেছে সব রাজনৈতিক দল। বাংলার শাসকদল নিজেদের উন্নয়নের কথাই বার বার তুলে ধরেছে। এবারও উন্নয়নকেই হাতিয়ার করতে চলেছে তৃণমূল। কয়েকদিন আগে উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাই বলার অপেক্ষা রাখে না, উন্নয়নকে নিয়েই আসন্ন নির্বাচনে বাংলায় জয় পেতে চায় তৃণমূল।

SIR আতঙ্কে ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সাধারণ মানুষ থেকে বিএলওদেরও মৃত্যু হয়েছে। তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে জেলায় জেলায় সফর করছেন তিনি। সোমবার এসআইআর নিয়ে তিনি অভিযোগ করেছেন, উন্নয়ন আটকে দিতে ইচ্ছে করে এখন SIR করা হচ্ছে। কিন্তু উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া। কোনও কাজে যাতে গাফিলতি না হয় দেখতে হবে। বিএলও এবং বিএলএদের সবাই যাতে সাহায্য করেন সেই কথাও বলেছেন। হিয়ারিংয়ে ডাকা হলে সকলকে যাওয়ার কথা বলেছেন। যে সকল নথি নিয়ে ডাকা হবে তা নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ বুথ চালু হতে চলেছে ১২ ডিসেন্বর থেকে। বেশ কিছু জায়গায় শুরু হয়েছে।  তিনি আরও বলেছেন, মানুষে মানুষে ভেদাভেদ করি না । রাজ্যের সকলের সমান অধিকার রয়েছে। রাজবংশীদের অসম থেকে নোটিশ পাঠানো হয়েছে।

সোমবারের পর মঙ্গলবার কোচবিহারের জনসভায় মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তারজন্য প্রস্তুত কর্মা সমর্থকরা। দলনেত্রীর কথা মতো তাঁরাও আসন্ন নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়