কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

কোচবিহার, আলিপুরদুয়ারের একাধিক জায়গায় প্রচার সেরেছেন তিনি। তবে আজ প্রচারের একফাঁকে সম্পূর্ণ অন্যরূপে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে। জেলায় জেলায় প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, (১৬ এপ্রিল) নির্বাচনী প্রচারে কোচবিহারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে প্রচার সেরে কলকাতায় ফিরেছেন তিনি। কোচবিহার, আলিপুরদুয়ারের একাধিক জায়গায় প্রচার সেরেছেন তিনি। তবে আজ প্রচারের ফাঁকে সম্পূর্ণ অন্যরূপে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বৃহস্পতিবার দিনহাটার সভা শেষ করে সোজা মদনমোহন মন্দিরে চলে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সাধারণ ভক্তদের মতো নিজ হাতে সন্দেশ কিনে থালা সাজিয়ে পুজো দেন তিনি। কোচবিহারবাসীদের প্রাণের ঠাকুর মদনমোহন দেব। সারা বছরজুড়ে সেই মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তাই এদিন সভা শেষ করেই ঐতিহ্যবাহী এই মন্দিরে চলে গিয়েছিলেন তিনি এবং প্রাণভরে পুজো দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় জয়ের লক্ষ্য সামনে রেখেই মদনমোহন দেবের আশীর্বাদ চেয়ে নেন তিনি। এদিন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে দেখার জন্যে মন্দির চত্বরে সাধারণ মানুষের ভিড় জমেছিল। তবে মন্দিরে প্রবেশের সময় ছোট ছোট বাচ্চাদের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়ে। এবং দু’জন শিশুকে নিজের কাছে টেনে আদরে ভরিয়ে দেন তিনি।

এরপর মদনমোহন দেবের কাছে পুজো দেওয়ার জন্য নিজের হাতে মিষ্টি কেনেন।তারপর সন্দেশ দিয়ে পুজোর থালা সাজান তিনি। একেবারে সাধারণ ভক্তদের মতোই নিজের হাতে পুজোর থালা সাজিয়ে পুজো দিলেন তিনি। এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান স্থানীয়রা। তাঁরা চোখ ভরে মুখ্যমন্ত্রীর থালা সাজিয়ে পুজো দেওয়ার মুহূর্তটি দেখেন। 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?