আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলেজ ছাত্রীকে গণধর্ষণ, তিন অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড দিল আদালত

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য।  এই আবহে বড় রায়দান করল কোচবিহারের আদালত। তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালে  কলেজ  ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে ২৫ বছরের সাজা দিল কোচবিহারের(Cooch Behar) অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট) নায়ার আজম।

২০২১ সালে ২১ ডিসেম্বর বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তিন অভিযুক্ত। শুধু তাই নয়  এই ঘটনার পুরো ভিডিওটি রেকর্ড  করে রাখে অভিযুক্তরা। এরপরেই তারা  হুমকি দিয়েছিল  যদি ছাত্রী এই নির্যাতনের কথা জানিয়ে দেয় তাহলে ফাঁস করে দেওয়া হবে সমস্ত ভিডিও। তবে হুমকির পরেই এই ঘটনার কথা পুলিশকে গিয়ে জানিয়েছিল নির্যাতিতা।

দীর্ঘদিন মামলা চলার পর শুক্রবার এই ধর্ষণ কাণ্ডে রায় দান করল কোচবিহার আদালত। এদিন আইনজীবী চঞ্চলকুমার চক্রবর্তী জানিয়েছেন, ‘গণধর্ষণের অভিযোগে তিনজনকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় অভিযুক্তদের  ১ লক্ষ টাকা করে দিতে হবে।‘ অভিযুক্তরা হলেন- জামির হোসেন, ফিরোজ আলম ও রাসেল মিয়া। একথায় আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য তখনই বড় রায়দান করল আদালত।

Published by:

Share Link:

More Releted News:

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ