পরিজনের ফেরার আসায় ক্ষণ গুনছেন উত্তরকাশীতে আটকে থাকা শ্রমিকের পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিকের মধ্যে আটকে রয়েছেন বাংলার  তিন জন  শ্রমিক। তাদের মধ্যে একজন  কোচবিহারে বাসিন্দা  মানিক তালুকদার। তাই  চিন্তাতেই ১৬ টা রাত কাটিয়ে ফেলেছে কোচবিহারের তালুকদার পরিবার। উদ্বিগ্ন মুখে ঘরে ঘুরে বেড়াচ্ছেন  তার আত্মীয়েরা।  প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই ওই পরিবারের।  কালীপুজোর দিন ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক।  আটকে থাকা শ্রমিকদের মধ্যে রয়েছেন মানিকও ।

সেই  কথা শুনে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী সোমা তালুকদার। তাঁকে কয়েকদিন  হাসপাতালেও ভর্তি হতে হয়। এখন বাড়িতে বসেই অপেক্ষার দিন গুনছেন সোমা। তিনি জানিয়েছেন,’ তবে যতক্ষণ না বেরোচ্ছে, স্বস্তি নেই। শুধু আমার স্বামী না, সকলেই সুস্থ ভাবে বেরিয়ে আসুন। এটাই চাই।‘ মানিকের স্ত্রী ছাড়াও উদ্বিগ্ন মানিকের পুত্র  মণি। কলেজ পড়ুয়া মণি বলেছে,’ আমরা শুধু অপেক্ষা করছি। সকালে NDRF টিম জানিয়েছে আজ বিকেলের মধ্যেই ওনাদের উদ্ধার করা হবে। ফোনের অপেক্ষায় আছি। এর আগেও তো সুড়ঙ্গ থেকে বের হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। এখন আগে বের হোক, তারপর কিছু বলতে পারব।‘

জানা গিয়েছে, কোচবিহার জেলার বলরামপুরের চেকাডোরা গেন্দার পার এলাকার বাসিন্দা তিনি। মাস ছয়েক আগে উত্তরাখণ্ডে ইলেকট্রিকশিয়ানের কাজে যান একটি কোম্পানির কর্মী হয়ে।  দুর্ঘটনার খবর আসার পর থেকেই উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার সহ পাড়া প্রতিবেশীরাও।  তাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। তবে কবে উদ্ধার হবে মানিক, সেই দিকেই তাকিয়ে রয়েছে তাঁর পরিবার।

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর