কোচবিহার পুরসভার প্রথম তৃণমূল প্রার্থী হয়ে জেতা কাউন্সিলর দিলীপ সাহা হলেন চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার চেয়ারম্যান হলেন দিলীপ সাহা। প্রথম কোচবিহার পৌরসভায় 20টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন এই দিলীপ সাহা ।কোচবিহার পুরসভার(Coochbehar Municipality) চেয়ারম্যান ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)। গত ৫ জানুয়ারি তাকে ইস্তফা দিতে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। এরপরই তিনি ইস্তফা দেন। কোচবিহার পুরসভায় নয়া চেয়ারম্যানের দায়িত্ব পেলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান পথ ছাড়ার পর দিলীপ সাহার নাম নিয়ে জল্পনা চলছিল।

বুধবার সেই জল্পনাতেই সিলমোহর দিল দলীয় নেতৃত্ব। দলীয় নির্দেশে ইস্তফা দেওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে তিনি এখন শুধু সংগঠনের কাজে মন দেবেন। মহকুমা শাসকের কাছে তিনি ইস্তফা পত্র জমা দিয়েছেন ।তারপর বোর্ড অফ কাউন্সিল পদত্যাগ পত্র গ্রহণ করে এবং দিন সাতেকের জন্য কোচবিহার পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন আমিনা আহমেদ। বুধবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের ঘরেই বোর্ড মিটিং বসে ।সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, আমিনা আহমেদ সহ পুরসভার কুড়িটি ওয়ার্ডের কাউন্সিলররা। নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ সাহা জানিয়েছেন ,মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি চির কৃতজ্ঞ ।

জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছে তা তিনি পূরণ করতে পারবেন বলে আশাবাদী। কোচবিহার পুরসভার কুড়িটি ওয়ার্ডের মধ্যে প্রথম তৃণমূলকে জিতিয়েছিলেন দিলীপ সাহা। ১৯৮৫ সালে ছাত্র পরিষদ নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে আসেন দিলীপ সাহা ।একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠিত হওয়ার দিনই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে দিয়েছিলেন দিলীপ সাহা। ২০০৫ সাল থেকে পরপর তৃণমূল প্রার্থী হিসেবে কাউন্সিলর হয়েছেন তিনি।বর্তমানে তৃণমূল শহর ব্লক সভাপতির দায়িত্বে রয়েছেন দিলীপ সাহা। রবীন্দ্রনাথের উত্তরসূরি হিসেবে দিলীপ সাহাকে বেছে নিল তৃণমূল কংগ্রেস।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56