‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় জল ঢালা হল না', হতাশাগ্রস্ত হয়ে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় জল ঢালা হল না’, হতাশাগ্রস্ত হয়ে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দম্পতি। ঘটনাটি ঘটেছে, আজ, সোমবার (৩ অগস্ট) নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালির পিপুলবেড়িয়া বৈষ্ণবঘাটা এলাকায়। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দম্পতির ঝুলন্ত মরদেহ। কিন্তু শিবের মাথায় জল ঢালার পরিবর্তে কেন তাঁরা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন?

পরিবার সূত্রের খবর, গাজনা পঞ্চায়েত এলাকায় পিপুলবেড়িয়া বৈষ্ণবঘাটার বাসিন্দা প্রকাশ বিশ্বাস পেশায় একজন পেট্রোল পাম্পের কর্মচারী। ছ’মাস আগে তাহেরপুরের বাসিন্দা বর্ণালী বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। আজ সকালে শিবনিবাসের শিব মন্দিরে গিয়ে বিয়ের পর প্রথম শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার কথা ছিল তাঁদের। কিন্তু তা হল না। উল্টে পরিবারের লোকজন খফর পেলেন, তাঁদের ছোট ছেলে ও বৌমা, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের মা ও বাবা ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় হাসখালি থানায়। পাশাপাশি বর্ণালীর তাহেরপুরের বাড়িতেও খবর দেওয়া হয়। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। কিন্তু কেন তাঁরা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন?

এই বিষয়ে প্রকাশের দাদু ভবেশ বিশ্বাস জানিয়েছেন, কথা ছিল, তাঁরা আজ শিবনিবাসে শিব মন্দিরে জল ঢালতে যাবেন। কিন্তু প্রকাশের মাসিক বেতন এখনও না ঢোকায় বর্ণালীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল তাঁর। দুজনের মধ্যে পুজো দেওয়া নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল। সেই কারণেই হয়তো গলায় দড়ি দিয়ে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন তাঁরা। স্থানীয়দের কথায়, প্রকাশ ছেলে হিসেবে খুবই ভাল। কিন্তু কেন তিনি এমন কাজ করলেন, মাথায় ঢুকছে না কারও। দম্পতির এই আকর্ষিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এর পেছনে শুধুই কি আর্থিক অনটন রয়েছে নাকি অন্য কিছু? সেটাই ভাবাচ্ছে এখন সকলকে। ইতিমধ্যেই পুলিশ অভিযোগ দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের