রাজ্যের অনান্য জায়গার মতো মহালয়ায় তর্পণে বক্রেশ্বরের গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি:  তর্পণ শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনায় প্রচুর মানুষকে গঙ্গাঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই বলা হয় এবং বিশ্বাস করা হয় যে, এই দিনে প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে।  তাই এসময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। তর্পণ করতেই রাজ্যজুড়ে গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমান অগণিত মানুষ। রবিবারেও গঙ্গার ঘাটগুলিতে দেখা গিয়েছে প্রতি বছরের মতো সেই চেনা ছবি।

আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই একপক্ষকাল, মানে ১৫ দিন পরলোকগত  আত্মাদের স্মরণে বিভিন্ন আচার-অনুষ্ঠান করেন হিন্দুরা। এসময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাঁদের উত্তরপুরুষদের বাড়িতে অবস্থান করেন। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাঁদের উদ্দেশে তর্পণ করতে হয়। আর বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী, এইদিন দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূতা হন। মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে। প্রতিটি গঙ্গার ঘাটে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে আর সেই রকমই দৃশ্য নজরবন্দী হল বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে। মহালয়ার দিনই এই তর্পনের বিশেষ দর্শন ঘটে প্রতিটি গঙ্গার ঘাটে সেই রকমই বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গাতেই বহু মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিতে জড়ো হয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে গঙ্গার ঘাটগুলিকে। মোতায়েন করা হয়েছে পুলিশ। দুর্ঘটনা এড়াতে  ঘাটগুলিতে নজরদারি চালায় পুলিশ। বোটে করেও নদীতে চলে নজরভদারি।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের