‘একসঙ্গে জ্বালাবে’ লিখে আত্মঘাতী দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামী- স্ত্রীর রহস্যজনক আত্মহত্যা। শুক্রবার এমনই ঘটনা ঘটল পশ্চিম বর্ধমানের অন্ডালে।  এদিন সকালে ছেলে  ঘরের দরজা খুলতেই বাবা- মায়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। তা দেখেই ছেলে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, যে ঘর থেকে  তাদের দেহ উদ্ধার হয় তার দেওয়ালে লেখা ছিল , ‘আমাদের একসঙ্গে জ্বালাবে’। 

তবে এখন কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।  পুলিশ জানিয়েছে, উখড়া শ্যামসুন্দরপুর কোলিয়ারি ভুয়াপাড়া সংলগ্ন এলাকায় এই আত্মহত্যরা ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসিন্দা বছর সাতচল্লিশের নীলকণ্ঠ বাউড়ি ও তাঁর স্ত্রী ৩৮ বছরের লিলি বাউড়ি। তাদের একটি পুত্র সন্তান ছিল। তবে সে প্রতিদিন রাতে মামারবাড়িতে ঘুমাতে যেত। শুক্রবার সকালে বাড়িতে এসেই সে দেখে তার বাবা-মাকে ডাকাডাকি করার পর দরজা খোলেনি। এরপরেই ছেলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের ডেকে দরজা ভাঙে। তখনই বাবা-মায়ের ঝুলন্ত দেহ সে  দেখতে পায়।

এই ঘটনা প্রসঙ্গে ছেলে রহিত বাউরী দাবি করেন,”পাশের মামার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠেই মায়ের ফোনে ফোন করলেও উত্তর না মেলায় বাড়িতে যান। সেখানে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সারা না মেলায় দরজা ভেঙে দেখেন বাবার দেহ ঝুলতে এবং মায়ের দেহ বিছানায় পড়ে থাকতে।” এই পুরো ঘটনা নিয়ে শুরু অন্ডাল পুলিশ তদন্ত শুরু করেছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা