মিলনে বাধা পরিবার, আভিমানে গলায় ফাঁস নিল যুগল

জানা গিয়েছে, আবদুল্লা বিয়ে করতে চেয়েছিল নারজিনাকে। আবদুল্লার পরিবার তা মেনে নেয়নি। বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওরা প্রেমের সম্পর্কে (AFFAIR) বাধা পড়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল ঘর বাঁধবে একসঙ্গে। তবে বাধা ছিল পরিবার। অভিমানে- শোকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (SUICIDE) হল যুগল। বীরভূম জেলার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

নলহাটি থানার মধুপুর গ্রাম সংলগ্ন এলাকার কাছে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। মৃতের নাম আবদুল্লা মামুন (স্বপন)। মৃতার নাম নারজিনা বিবি। যুবকের বাড়ি খাঁপুর গ্রামে। যুবতীর বাড়ি মধুপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুপুর গ্রামের অদূরে একটি পুকুর পাড়ের ধারে থাকা গাছ থেকে ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে ঝুলন্ত অবস্থায়। স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ দেখে খবর দেয় মৃতদের পরিবার ও স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। সেখানেই হবে ময়নাতদন্ত।

জানা গিয়েছে, আবদুল্লা বিয়ে করতে চেয়েছিল নারজিনাকে। আবদুল্লার পরিবার তা মেনে নেয়নি। বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। গত রবিবার আবদুল্লা বেরিয়েছিল বাড়ি থেকে। নারজিনাও বেরিয়েছিল তার বাড়ি থেকে। দু’জনেই ছিল নিখোঁজ। তারপর সোমবার সকালে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাড়িতে সম্পর্ক ও বিয়ে না মেনে নেওয়ার কারণেই মর্মান্তিক এই সিদ্ধান্ত নিয়েছে যুগল। দু’জনে একসঙ্গে থাকতে পারবেন না বুঝতে পেরে একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের পরিবারে কান্নার রোল পড়ে গিয়েছে।

১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি! বড় ঘোষণা কেন্দ্রের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা