Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেয়ের শোকে আত্মঘাতী দম্পতি, পচা গলা দেহ উদ্ধার বারাসতে

মেয়ের শোকে আত্মঘাতী হলেন দম্পতি। আর তাঁদের পচাগলা দেহ উদ্ধার হল তাঁদেরই বাড়ি থেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বারাসরের সপ্তর্ষিনগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে ধাক্কা খেয়ে মেয়ে চলে গিয়েছে এক বছর আগে। আর এবার চলে গেলেন বাবা-মাও। জানিয়ে গেলেন, ‘আমরা মনুকে ছাড়া বাঁচতে পারবো না। তাই ওর কাছে চলে গেলাম।’ মেয়ের শোকে আত্মঘাতী হলেন দম্পতি(Suiside of a Older Couple)। আর তাঁদের পচাগলা দেহ উদ্ধার হল তাঁদেরই বাড়ি থেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার সদর শহর বারাসতের(Barasat) সপ্তর্ষিনগরে। মৃত দম্পতির নাম রঞ্জন মণ্ডল ও মৌসুমি মণ্ডল। তাঁদের বাড়ির বন্ধ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন তাঁরা। দম্পতির একমাত্র মেয়ে বছর ২০’র অনন্যা মণ্ডল এক বছর আগে এই মাসেই আত্মঘাতী হয়েছিল। সেই শোকেই এবার নিজেদের শেষ করে দিলেন মণ্ডল দম্পতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণ্ডল দম্পতির একমাত্র মেয়ে অনন্যা গত বছরের ২০ জুলাই আত্মঘাতী হয়। মেয়ে প্রেমে পড়েছিলেন সেটা জানতেন বাবা-মা। তা নিয়ে তাঁদের খুব একটা আপত্তিও ছিল না। খালি তাঁরা জোর দিতেন মেয়ের পড়াশোনায়। কিন্তু সারাক্ষণ মেয়ে মোবাইলে ব্যস্ত থাকায় মোবাইল কেড়ে নিয়েছিলেন বাবা। কারণ মোবাইলে মন থাকায় ক্ষতি হচ্ছিল পড়াশোনায়। আর সেই কারণে মেয়ে আত্মঘাতী হন। এরপর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মণ্ডল দম্পতি। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। শুক্রবার সকালে তাঁদের বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পান স্থানীয়েরা। এর পর ঘরে ঢুকে তাঁরা ওই দম্পতির পচাগলা দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশেও। তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দম্পতির ঘর থেকে ডায়েরিতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। তাতে লেখা, ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তার পরেই ডায়েরিতে লেখা রয়েছে, ‘আমরা মনুকে ছাড়া বাঁচতে পারবো না। তাই ওর কাছে চলে গেলাম।’ বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার জানিয়েছেন, রঞ্জন তাঁর এলাকাতেই থাকতেন। তাঁর পরিচিতিও ছিল মণ্ডল দম্পতির সঙ্গে। দিন কয়েক আগে তাঁকে ফোনও করেছিলেন রঞ্জন। বলেছিলেন, বেড়াতে যাচ্ছেন। মিলনের কথায়, ‘রঞ্জন ফোন করে বলেন, তোমার বৌদির শরীর ভাল না। ওকে নিয়ে বেড়াতে যাচ্ছি। আমি বলেছিলাম, ঘুরে এসো। শুক্রবার সকালে স্থানীয়েরা খবর দিয়ে জানালেন, ঘর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। এসে দেখি এই কাণ্ড।’

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার