মিলল না জামিন, ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলল না জামিন, নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে খারিজ হয়ে গেল অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন। জামিনের আর্জি জানিয়েছিলেন জীবনকৃষ্ণের আইনজীবী। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল সেই জামিনের আবেদনের শুনানি। বিচারক সেই আর্জি খারিজ করে দেন। জীবনকৃষ্ণ সাহাকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার শুনানিতে জীবনকৃষ্ণের আইনজীবীর উদ্দেশে বিচারক জানান, একটি মানুষের জন্য ২৫ হাজার জনের জীবন নষ্ট হয়ে গিয়েছে। বিধায়কের আইনজীবীর বক্তব্য, গ্রেফতারির আগে এবং পরে জীবনকৃষ্ণের বয়ান নেওয়া হয়েছে। জমা পড়ে গিয়েছে চার্জশিটও। তাহলে জামিন দিতে সমস্এযা হওয়ার কথা নয়। তাই তাঁকে যাতে যে কোনও শর্তে জামিন দেওয়া হয়, সেই ব্যবস্থাই করেছিলেন জীবনকৃষ্ণের আইনজীবী। আদালতে আর্জিও জানিয়েছিলেন।  কিন্তু বিচার ভবনের বিশেষ ইডি আদালত আবেদন নামঞ্জুর করে দিয়েছে।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ককে তাই গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। তারপরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। পুজোর ছুটির মধ্যে জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্এযেই আবার আদালতে বিধায়কের জামিন চেয়ে আর্জি জানান তাঁর আইনজীবী। কিন্তু শেষ পর্যন্ত ধোপে টিকল না অনুরোধ, আবেদন। বৃহস্পতিবার বিশেষ ইডি আদালত সেই আবেদন খারিজ হয়ে দিয়েছে।

বস্তুত, নিয়োগ মামলায় জীবনকৃষ্ণকে এর আগে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও গ্রেফতার করেছিল। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। বরং উচ্চ আদালত থেকে জামিন পেয়ে যান তিনি। কিন্তু তার পরে কেন জীবনকৃষ্ণকে আবার গ্রেফতারের প্রয়োজন পড়ল, তা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকেও।

তখন ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, আর্থিক দুর্নীতির যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে এমন তথ্য মিলেছে যে জীবনকৃষ্ণ ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি লেনদেন করেছেন। ইডির দেওয়া তথ্যে উঠে আসে গ্রামীণ ব্যাঙ্কে স্ত্রীর অ্যাকাউন্টে লেনদেনের বিষয়টিও। পাশাপাশি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়া এবং তা ফেরত দেওয়া সংক্রান্ত অভিযোগের কথাও জানায় ইডি। চার্জশিটে এই সকল বিষয়ই উল্লেখ করা হয়েছে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে