নির্যাতিতার সহপাঠীর ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছিল নির্যাতিতা তরুণীর বন্ধু ওয়াসিফ আলি। বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ওয়াসিফ আলিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, জোর করে আটকে রাখা ও ধর্ষণের মামলা দায়ের হয়েছে। 

দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার বন্ধু ওয়াসিফ আলিকে। তার বিরুদ্ধে অভিযোগ, বন্ধুর দায়িত্ব সে পালন করেনি। তরুণী তাঁকে বিশ্বাস করে বেরিয়েছিলেন, কিন্তু ওয়াসিফ বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মোবাইল ফোন সঙ্গে থাকা সত্ত্বেও সে কাউকে ফোন করে ঘটনার খবর জানায়নি, কারও কাছ থেকে সাহায্য পর্যন্ত চায়নি। তাই দুর্গাপুরকাণ্ডে প্রথম থেকেই তার ভূমিকা ছিল সন্দেহজনক। বারবার নানা রকম বক্তব্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সে পুলিশকে। বারবার তার বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করেছেন পুলিশ আধিকারিকরা। এই বার বার বয়ান বদলই সন্দেহের জালে জড়িয়েছিল তাকে।

প্রথমে ওয়াসিফকে আটক করা হয়। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী দেড় ঘণ্টা সে কোথায় ছিল, তাঁর গতিবিধি কী ছিল এ নিয়ে সন্দিহান ছিলেন পুলিশকর্মীরা। অবশেষে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ওয়াসেফ আলির বাড়ি মালদার কালিয়াচক গ্রামে। জানা গিয়েছে, গ্রামে বিশেষ যাতায়াত ছিল না ওয়াসেফের। খুব কম সে গ্রামে যেতো। গেলেও পাড়ায় খুব একটা মিশত না। তিন ভাই বোনের মধ্যে ওয়াসিফ ছিল মেধাবী। তাই ডাক্তারি পড়ার চিন্তাভাবনা। 

তবে স্থানীয় বাসিন্দা ও আত্মীয়-স্বজনদের মুখে শুধু একটাই কথা “ওয়াসিফ এমন কিছু করতে পারে না।” ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল ওয়াসিফ। স্কুল ও কলেজ জীবনে ভাল ফলাফল করায় এলাকাবাসীর কাছে গর্ব হয়ে উঠেছিল সে। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হলেও নিজের পরিশ্রমে পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছিল। জীবনের বেশিরভাগ সময় হোস্টেলে থেকে পড়াশোনা করেছে বলেই এলাকার সঙ্গে তার যোগাযোগ তুলনামূলকভাবে কম ছিল।

গ্রামের প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন, শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিল ওয়াসিফ। তাই হঠাৎই দুর্গাপুরের এমন একটি সংবেদনশীল ঘটনার সঙ্গে তার নাম জড়ানোয় এলাকাবাসী হতবাক। অনেকেই মনে করছেন, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে ওয়াসিফ নির্দোষ বলে। বর্তমানে দুর্গাপুরের ঘটনা ঘিরে মালদা জুড়ে চলছে তীব্র আলোচনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

গত শুক্রবার রাতে ওড়িশার বালাসোরের বাসিন্দা ওই ছাত্রী গণধর্ষিত হন। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে হোস্টেল থেকে বাইরে বেরিয়েছিলেন দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। অভিযোগ, কলেজ চত্বরের কাছের একটি জঙ্গলে তাঁকে জোর করে টেনে নিয়ে যায় পাঁচ যুবক। তারপর চলে গণধর্ষণ। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শুরু হয় অভিযান। গণধর্ষণকাণ্ডে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। আটক করা হয় তরুণীর সহপাঠীকে। মঙ্গলবার রাতে বহু জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়।  

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের