আড্ডার মাঝেই দাদার বুকে গুলি চালিয়ে দিল তুতো ভাই, মর্মান্তিক ঘটনা বসিরহাটে

প্রশান্ত শীল নামে এক যুবককে খেলার চলে গুলি চালিয়ে দিয়েছে সূর্য শীল নামে আর এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! আড্ডার ছলে যুবককে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বসিরহাটে। জানা গিয়েছে, প্রশান্ত শীল নামে এক যুবককে খেলার চলে গুলি চালিয়ে দিয়েছে সূর্য শীল নামে আর এক যুবক।ঘটনায় তড়িঘড়ি প্রশান্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কলকাতা হাসপাতালে রেফার করে। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রশান্তর। অভিযুক্ত যুবককে এখন আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার (১২ অগস্ট) গভীর রাতে। মৃত প্রশান্ত শীলের পরিবারের অভিযোগ, ‘গতকাল গভীর রাতে প্রশান্ত শীল ও সূর্য শীল এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল।

সেই সময়েই আড্ডার ছলে প্রশান্তকে গুলি চালিয়ে দেয় সূর্য। তাঁদের কাছে রাত তিনটে নাগাদ খবর আসে। প্রশান্ত-সূর্য দুজনেই তুতো ভাই। পুলিশ আমাদের জেরা করেছে। তবে সুর্যের লোকজন এসে আমাদের উপর হামলা চালিয়েছে।’ মৃতর দিদির অভিযোগ, ‘মঙ্গলবার রাতে বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পাকড়াও করা হয়েছিল। ওই অভিযুক্তকে মারধর শুরু করে এলাকার কয়েকজন যুবক! প্রশান্ত শীলের ভাই সূর্যও সেই দলে ছিল। রাত একটা নাগাদ ওই মারধরের সময় প্রশান্ত সেখানে উপস্থিত হয়ে গণপিটুনি খাওয়া ওই যুবককে উদ্ধার করেন। তাতেই রাগে ফুঁসে ওঠেন সূর্য। তখনই খুড়তুতো ভাই সূর্য দাদা প্রশান্ত শীলকে লক্ষ্য করে গুলি চালায়। এবং মাটিতে লুটিয়ে পরেন প্রশান্ত। তাঁকে হাঁসপাতালে নিয়ে যাওয়া হলাও বাঁচানো সম্ভব হয়নি। চোরকে বাঁচাতে গিয়ে আমার ভাইকে মরতে হল। এই ঘটনার বিচার চাই। সূর্য ওই পিস্তল কোথায় পেল জানা নেই।’ তবে এক এলাকাবাসী জানিয়েছে, ‘কোনও রাজনৈতিক প্রতিহিংসা, বা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন নয়। আড্ডার ছলেই গুলি চালানো হয়েছে।’

মৃত যুবকের মা জানিয়েছে, ‘গতকাল হঠাৎই আমার কাছে খবর আসে, আমার ছোট ছেলে হাসপাতালে ভর্তি। তখনও আমি জানিনা ঠিক কি হয়েছে। এরপর আমি আমার জামাইদের নিয়ে হাসপাতালে যাই। আমাদের যেতে যেতে প্রশান্তকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। মাঝ পথেই মারা যায় আমার ছেলে। আমি এতে কাকে দোষ দেব। আমার কোল খালি করে চলে গেল আমার ছেলে।’ এই ঘটনায় সূর্য শীল-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে প্রশান্ত শীলের দেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য