চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার থেকেই রাজ্যে ১২ ঊর্ধ্বদের করোনার টিকা

Doctor drawing up Covid-19 vaccine from glass phial bottle and filling syringe injection for vaccination. Close up of hand wearing protective disposable gloves in lab and holding a bottle of vaccination drugs. Hand with blue surgical gloves taking sars-coV-2 vaccine dose from vial with syringe: prevention and immunization concept.

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সব জল্পনার অবসান। আগামী সোমবার অর্থা‍ৎ ২১ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে ১২ ঊর্ধ্বদের করোনার টিকাকরণ। টিকা নেওয়ার জন্য কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। প্রথম ডোজ নেওয়ার পরে ২৮ দিনের ব্যবধানে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

গতকাল বুধবার থেকেই দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের জন্য করোনার টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু চলতি সপ্তাহে দোল সহ একাধিক ধর্মীয় পার্বন রয়েছে, তাই ওই পার্বন মিটে গেলেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হবে। এদিন স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ শুরুর দিন থেকেই অর্থা‍ৎ সোমবার থেকে ১২ বছর থেকে ১৪ বছর বয়সীদের করোনার টিকাকরণ শুরু হবে। প্রত্যেককেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই’র তৈরি করবেভ্যাক্স (Corbevax) দেওয়া হবে।

তবে টিকা পেতে গেলে আগে স্বাস্থ্য মন্ত্রকের করোনা ভ্যাকসিন সংক্রান্ত অ্যাপ কোউইনে (CoWin) নাম নথিভুক্ত করতে হবে। ওই নাম নথিভুক্তের সময়েই কবে টিকা পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হবে। আপাতত সরকারি টিকাকেন্দ্রগুলিতেই বাচ্চাদের টিকা পাওয়া যাবে। অর্থা‍ৎ বেসরকারি হাসপাতাল কিংবা চিকি‍ৎসা কেন্দ্র থেকে মিলবে না টিকা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ