ঝাড়খণ্ড সীমান্তে গরু -মহিষ পাচার চক্রকে ধরল জামবনি থানা, ধৃত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বুধবার ভোর রাতে ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তে গরু ও মোষ পাচার করার সময় হাতেনাতে একটি চক্রকে পাকড়াও করল ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পুলিশ। বুধবার ভোররাতে গাড়িতে করে ঝাড়খণ্ড(Jharkhand) হয়ে গরু এবং মোষগুলিকে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকায় নজরদারি শুরু করে। এই ঘটনায় ১১ জনকে আটক করেছে জামবনি থানার পুলিশ।

ওই ১১ জন ব্যক্তিকে এদিন ঝাড়গ্রাম জেলা আদালতে(Jhargram District Court) পেশ করা হয়। উদ্ধার হওয়া ৪৬ টি গরু ও মোষকে আপাতত গো- শালায় রাখা হয়েছে। কতদিন ধরে এই চক্রটি এই ধরনের পাচার কাজ চালাচ্ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের পাচার বা চোরাচালান রুখতে জঙ্গলমহলের বিভিন্ন থানা এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি অভিযান চলছে। নাকা চেকিংয়ের পাশাপাশি অতর্কিতে হানা দিয়ে ঝাড়খণ্ড লাগোয়া সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে জঙ্গলমহলে।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং