সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত ‘বিদ্রোহী’ সিপিএমের প্রতীক, নির্বাচনের আগেই জোর ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। এই আবহে সিপিএমের রাজ‍্য কমিটি থেকে পদত‍্যাগ করলেন প্রতীক উর রহমানের। আজ, সোমবার পদত‍্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন এসএফআই রাজ‍্য সভাপতি। রাজ‍্য ও জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের জেরেই এমন সিদ্ধান্ত বলে সূত্রের খবর। আর প্রতীক সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে তুমুল গুঞ্জন। বিধানসভা নির্বাচনের মরশুমে এমন খবর সামনে আসায় জোর ধাক্কা লেগেছে লালপার্টিতে বলে মনে করা হচ্ছে।

এদিকে ক্ষোভপ্রকাশ করে সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নেন ‘বিদ্রোহী’ প্রতীক উর রহমান। সিপিএমের প্রাথমিক সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে নেতৃত্বকে চিঠিও দিয়েছেন দলের এই তরুণ তুর্কি নেতা বলে সূত্রের খবর। কদিন আগেই নাম না করে সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করেন প্রতীক। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক ফাঁস হতেই কর্মীদের সঙ্গে সেলিমের বিরোধ দেখা দেয়। তখন সেলিমের পাশে দাঁড়িয়ে শতরূপ মন্তব্য করেছিলেন। শতরূপ বলেছিলেন, ‘‌সিপিএম তো এখনও বলেনি, হুমায়ুনকে ভরসা করবে কিনা। সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই। তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই। সিপিএম কথা বললে অপরাধ হয়ে গেল!‌’‌

অন্যদিকে প্রতীক উর রহমান সোশাল মিডিয়ায় পোস্ট করে পাল্টা লিখেছিলেন, ‘নীতি–নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।’ যদিও ওই পোস্টে রতীক কারও নাম উল্লেখ করেননি। এবার দলকে একটি চিঠি পাঠান প্রতীক উর রহমান। সেখানে স্পষ্টভাষায় প্রতীক লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা এবং কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই যাবতীয় পদ থেকে অব্যাহতি চাইছি।’‌ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হন প্রতীক উর রহমান। তবে তাঁর লড়াকু মনোভাবের জন্য নজর কেড়েছিল সকলের।

এছাড়া প্রতীক উরের এই চিঠি প্রকাশ্যে আসার পরই জোর আলোড়ন পড়ে গিয়েছে মুজফফর আহমেদ ভবনে। তবে এই নিয়ে কোনও সিপিএম নেতা এখনও মুখ খোলেননি। ওই চিঠিতে আরও লেখা রয়েছে, ‘‌আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম।’‌ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে এই চিঠি লিখেছেন প্রতীক উর রহমান। এবার কার্যত ‘পত্রবোমা’ ফাটালেন প্রতীক উর রহমান। তা সামলে উঠতে পারবে কিনা সিপিএম এখন সেটাই দেখার। প্রতীক উরের কথায়, ‘‌ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও বিরোধ নেই। আমার যা বলার আমি দলকে বলেছি। সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এখনও আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এটা তো দলের অভ্যন্তরীণ বিষয়। এটা আমি সবার সামনে বলব না। সময় এলে সংবাদমাধ্যমকে জানাব।’‌

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে