পানিহাটি থেকে বিজেপি-কমিশনকে নিশানা করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ওদের নাম উচ্চারণ করি না। পানিহাটি থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যত বিজেপি সার্ভে করবে, তা দেখাতে বাধ্য হয়।  তৃণমূল একমাত্র লড়াই করতে পারে বিজেপির বিরুদ্ধে।

নির্বাচনের সময় আর বেশি বাকি নেই। তাই জোরদার প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পানিহাটি থেকে তিনি বলেছেন, বাংলার মানুষ সমস্ত অত্যাচারের জবাব দেবে। সিপিএম বিজেপির সবথেকে বড় দালাল। বিজেপি, সিপিএম কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, এরা জগাই-মাধাই-গদাই। এরা সকলেই একত্রিত হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে সিবিআই হয়েছে? 

তিনি বলেছেন, যাঁরা দাঙ্গা করে ক্ষমতায় আসে, তাঁরা সব কিছু করতে পারে। নিজের অধিকার বাঁচাতে হলে তৃণমূল সরকারকে প্রয়োজন। সবাই নিজের অধিকার রক্ষার জন্য তৃণমূলকে নির্বাচিত  করুন। বাংলাকে বাঁচাতে দরকার, তৃণমূল সরকার। মমতার অভিযোগ, ঝড়, জল থেকে শুরু করে উৎসব, চড়াই-উতরাইয়ে কোথাও নেই। শুধু ভোটের সময়ে দেখতে পাওয়া যায় বসন্তের কোকিলদের। ভোট শেষ হয়ে গেলে তাঁরাও নিঃশেষ হয়ে যায়। SIR-র পরে পরিকল্পনা রয়েছে এনআরসির। আসামে এনআরসি করে ১৩ লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে। সেই বাদ যাওয়াদের তালিকাতে রয়েছে ১৩ লক্ষ হিন্দু। এসআইআরেও বহু হিন্দুর নাম বাদ গিয়েছে।

তাঁর অভিযোগ, মুখোশ পড়ে চলে বিজেপি। ওরা জুমলা সরকার চালায়। কে কী খাবে, পরবে আগে থেকে ঠিক করে দেওয়া হবে। এদিন দলনেত্রীর কথায় উঠে এসেছে সিপিএম আমলের কথা। বিধায়ক অসীম দাশগুপ্তের কথা বলে জানিয়েছেন, ভোটারদের আটকে রেখেছিল সিপিএম। সেি একই পরিকল্পনা করছে বিজেপি। নাম বাদ দেওয়া হয়েছে। তারপরেও কী করা যায়, সেই পরিকল্পনা করছে গেরুয়া শিবির। 

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?