সাতসকালে বনগাঁ স্টেশন ঢোকার মুখে লাইনে ফাটল, বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালের রেললাইনে ফাটল। বনগাঁ স্টেশন ঢোকার মুখে আচমকায় লাইনে ফাটল ধরে। নজরে আসে রেলকর্মীদের। তড়িঘড়ি ব্যবস্থা নেন আধিকারিকরা। এর ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল চলাচল। চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। 

স্থানীয় সূত্রে খবর, সকালে স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল চোখে রেলকর্মীদের। সকাল ৯টা বেজে ৫০ মিনিট নাগাদ মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় সারানোর কাজ। তারপর থেকে আর কোনও ট্রেন যাতায়াত করেনি। রেল আধিকারিক সূত্রে খবর, যাত্রীসুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কত ক্ষণ পর পরিষেবা স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেলের আধিকারিকেরা।এর জেরে সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধা পড়েছেন অনেকে। অনেকে ট্রেনের আশায় না থেকে যশোর রোড দিয়ে বাসে উঠছেন অথবা অ্যাপনির্ভর ক্যাব ভাড়া করছেন। কিন্তু বেশির ভাগ মানুষই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগেই বনগাঁ লাইনে সংস্কার করা হয়েছে। কিন্তু তার পরেও ওই লাইনে প্রায়শই নানা ঘটনা ঘটছে। জগদ্ধাত্রী পুজোর সময়ে ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করায় বিক্ষোভ শুরু করেছিলেন রেলযাত্রীরা। অশোকনগর স্টেশনে অবরোধ হয়েছিল। অবরোধকারীরা অভিযোগ করেছিলেন, বনগাঁ থেকে মাঝেরহাট লোকাল ট্রেনগুলি অধিকাংশ সময় মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে না। সেই অবরোধের জট কাটতেই এবার সামনে এল লাইনে ফাটলের ঘটনা। সংস্কারের পরেও এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। 

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি