খাল সংস্কার করতে গিয়ে ১৫টি বাড়িতে ফাটল, অবরোধে দত্তপুকুরের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: খাল সংস্কারের কাজ করতে গিয়ে বড়সড় বিপত্তি নেমে এল দত্তপুকুরে(Duttapukur)। সেখানে চলছিল সুতি খালের সংস্কারের কাজ। পলি কাটার ফলে দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের জুবিলি ঘাট(Jubilee Ghat) সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। জানা গিয়েছে, মোট ১৫টি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। খাল সংস্কারের সময় মাটিতে ধস নামার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গত দুই দিনের বৃষ্টিতে মাটি আরও নরম হয়ে গিয়েছে ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে এগোচ্ছে, অভিযোগ এলাকাবাসীদের(Public Protest)। ফাটলের জেরে একাধিক বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর সুতি খালে তলিয়ে যাওয়ার ভয়ে রাতের ঘুম উড়েছে খাল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এবিষয়ে জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে অবরোধে নামেন এলাকাবাসীরা। শনিবার দুপুরে কিছুক্ষণের জন্য নীলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

আরও পড়ুনঃ বাড়িতে ঢুকে চুরির অভিযোগ, ফরাক্কায় যুবককে পিটিয়ে মেরে ফেললেন স্থানীয়েরা

সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে মাস তিনেক আগে শুরু হয়েছিল সুতি নদীর (বর্তমানে খাল) সংস্কারের কাজ। প্রথম পর্যায়ে অশোকনগরের দিঘড়া এলাকা থেকে সংস্কার শুরু হয়েছে। নদী গর্ভের অনেকটা গভীর থেকে পলি কাটার কাজ শুরু হয়। ফলে জলের স্বাভাবিক গতি ফিরছিল। কিন্তু বিপত্তি বাধে দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের জুবিলিঘাট এলাকায়। সুতি খালের পাড়ে বাস করে ১৫টি পরিবার। এছাড়াও এখানে রয়েছে একটি কাঁসার কারখানা। বাসিন্দাদের অভিযোগ, খাল সংস্কারের কাজ শুরু হতেই ওই ১৫টি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। গভীরভাবে পলি কাটার ফলেই এই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক বাড়িতে ফাটল বড় আকার ধারণ করেছে, যা রীতিমতো ওই বাড়িগুলির সদস্যদের চিন্তায় ফেলে দিয়েছে।

আরও পড়ুনঃ প্রস্তুতি ছাড়াই ম্যারাথন রান, ২ ঘন্টায় ২১ কিমি দৌড়লেন ওমর আবদুল্লা

ক্ষতিগ্রস্ত বাড়ির এক সদস্য এপ্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘যেকোনও সময় গোটা বাড়ি ভেঙে পড়তে পারে। আমরা খুব আতঙ্কে রয়েছি।’ ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে এসে কাশিমপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি অমল বিষ্ণু বলেন, ‘জল নিকাশির স্থায়ী সমাধানের জন্য সুতি খাল সংস্কারের প্রয়োজন ছিল। সেচদপ্তর সেই কাজ করছে। কিছু বাড়িতে ফাটল ধরেছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’ অন্যদিকে কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাসের বক্তব্য, ‘ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সেচ দপ্তরের জমিতে রয়েছে কি না, তা প্রশাসন দেখছে।’

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি