ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমালোচনা, গ্রেফতার সাংবাদিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে সংবাদমাধ্যমের ওপর বিজেপির আক্রমণ ক্রমশই প্রকাশ্যে। বিজেপি সরকারের ‘দ্বিচারিতা’, নৈরাজ্যের বিরুদ্ধে মুখ খুললেই গারদের ওপারে সাংবাদিক-সংবাদকর্মীরা। এবার বিজেপিশাসিত ত্রিপুরাতেও একই ঘটনা। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলে বিপাকে সাংবাদিক। ত্রিপুরার জনপ্রিয় সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের সাংবাদিক সৈকত তলাপাত্র গ্রেফতার।

জানা গিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রচার করেছিলেন এই সাংবাদিক। তারপরেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা সহ একাধিক মামলা করা হয়। ২০২০ সালে এই মামলাগুলি করা হয়। তারপরেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় থাকছিলেন সাংবাদিক সৈকত তলাপাত্র।  শুক্রবার তাঁকে উত্তর ২৪ পরগণার ঘোলা থেকে গ্রেফতার করা হয়।

ত্রিপুরা পুলিশ ঘোলা থানার সহায়তা নিয়ে গ্রেফতার করে সাংবাদিককে । ট্রানজিট রিমান্ডের জন্য শুক্রবার তাঁকে বারাকপুর আদালতে তোলা হবে। সম্প্রতি, কট্টর মোদি সমালোচক ‘নিউজক্লিক’ সংবাদমাধ্যমের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। চিনের প্রোপাগন্ডা প্রচারের অভিযোগ আনা হয় ‘নিউজক্লিকের’ বিরুদ্ধে।  এই ঘটনাতেও বিপুল সমালোচনা হয়েছে।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে