বছরের শেষ দিনে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের নজর কাড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: ২০২২ এর শেষ আর কয়েক ঘন্টার পরেই। ২০২৩কে স্বাগত জানাবে গোটা বিশ্ব। আর তার প্রাক্কালেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ভরে উঠল কানায় কানায়। কেউবা সমুদ্র স্নান সারলেন। আবার কেউবা দূর থেকে সমুদ্রকে উপভোগ করলেন। দেখলেন বছরের শেষ দিনের সূর্যোদয় অথবা সূর্যাস্ত। অপরদিকে বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্তোরাঁ গুলি সেজে উঠেছে আলোর রোশনায়। অনেক বাঙালি পর্যটক (Tourist) ২০২৩ যাতে ভালো কাটুক সেই প্রার্থনা যেমন করলেন, তেমনি ভাবে করোনা নামক অতি মহামারিকে বিসর্জন দিয়ে ২০২৩- কে যেন সেভাবে দেখতে না হয় এমন ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন।

তেমনিভাবে বহু পর্যটক বছরের শেষ যেভাবে বিভিন্ন জায়গায় ঘোরার পরিকল্পনা রাখেন তেমনিভাবে বিভিন্ন ধরনের খাবারের পরিকল্পনা ও রেখেছেন বলে জানালেন । পর্যটকদের ঢল ইতিমধ্যেই নেমেছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। দীঘা(Digha) ,তাজপুর, মন্দারমনি (Mandarmani) ,শঙ্করপুর এই সমস্ত এলাকাগুলিতে সমুদ্র সৈকতে(Sea Beach) থিক থিক করছে পর্যটকদের ভিড়। সব বয়সের মানুষ বছরের শেষ দিনে সমুদ্র সৈকতে মিলিত হয়েছেন নতুন বছরের শুভ কামনাতে।

দিঘার সমুদ্র সৈকত ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। প্রতিমুহূর্তে চলছে সর্তকতা প্রচার। দীঘা থানা (Digha P.S.) এবং মন্দারমনি ও তাজপুরে(Tajpur) পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। দিঘার সমুদ্র সৈকত সহ বিভিন্ন হোটেলে আলো দিয়ে সাজানো হয়েছে। দিঘা প্রশাসনের পাশাপাশি সমুদ্র সৈকতে নজরদারি বাড়াতে উড়িষ্যা প্রশাসন ও তৎপর হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য