Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে কাস্টমস হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীতলা : হুগলির তৃণমূল জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের (Subir Mukherjee) বাড়িতে শুল্ক দফতরের হানা (Customs Officer) । মঙ্গলবার সকালে হুগলির চণ্ডীতলার গরলগাছা অহল্যা বাই রোডে সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেন শুল্ক দফতরের আধিকারিকরা। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছেন তাঁরা। তল্লাশির সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন কারণে হানা দিয়েছেন তা নিয়ে কিছু বলা হয়নি।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই বাড়িতে হানা দিয়েছে কাস্টমস আধিকারিকরা (Customs Officer) । সকাল সকাল কাস্টমের কয়েকজন অফিসার পৌঁছে যান সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে। সকাল থেকেই চলেছে তল্লাশি।  গোটা বাড়ির পাশাপাশি বাড়ির দোতলার ঘরে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান তাঁরা। ভিতর থেকে পুরো বাড়ি লক করে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই সুবীর মুখোপাধ্যায় শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি ডানকুনি টোলপ্লাজার ( toll plaza) তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) সঙ্গে যুক্ত।

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানিয়েছেন, প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। তল্লাশির পরে তাঁর দুটি বই নিয়ে গিয়েছেন আধিকারিকরা। তবে আচমকাই এই হানা কেন ? কোন বিষয়ের ওপর নির্ভর করে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে তার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই বিষয় নিয়ে কাস্টমস আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেননি তাঁরা। কিন্তু সুবীর মুখোপাধ্যায় জানিয়েছে, তল্লাশি অভিযানে শুল্ক দফতরের আধিকারিকরা কিছুই পাননি৷ একটি সার্চলিস্ট তাঁরা দিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি।তার মেয়ে যে ফ্ল্যাটে থাকে ডানকুনির সেখানেও তল্লাশি চালানো হয়েছে। তল্লাশিতে সবরকম সহযোগিতা করা হয়েছে।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত