রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ক্রেডিট কার্ড ডিটেলস নিয়ে প্রতারণা। ঠাকুরনগর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবারক্রাইম থানার(Bidhannagar Cyber Crime P.S.) পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত এপ্রিল মাসে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানাতে এসে অভিযোগ করেন যে তাকে একটি রাষ্ট্রীয়ত্ত ব্যাংকের কর্মী ফোন মারফত জানায় তার ক্রেডিট কার্ডের ডিটেইলস হ্যাক হয়েছে । তাই তাকে তার ক্রেডিট কার্ডটি(Credit Card) ব্লক করতে হবে। ব্লক করার জন্য একটি লিঙ্ক তিনি প্রোভাইড করেন এবং তিনি জানান এই লিংকে গিয়ে ক্রেডিট কার্ডের সব ডিটেলস সেখানে দিতে হবে। ব্যাংকের কর্মী হিসেবে বিশ্বাস করে অভিযোগকারী ব্যক্তি লিংকে প্রবেশ করে ক্রেডিট কার্ডের সব ট্রেডেনশিয়াল দিয়ে দেয়। এরপরই ক্রেডিট কার্ডের বিল জেনারেট হলে তিনি দেখতে পান তার ক্রেডিট কার্ড থেকে ৭৭ হাজার ৩৩০ টাকা এবং তার পেটিএম অ্যাকাউন্ট থেকে ১৬৬১৫ টাকা তুলে নেওয়া হয়েছে।

ঘটনা তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ। গতকাল রাতে ঠাকুরনগর এলাকার গাইঘাটা পুলিশ স্টেশনের (Gaighata P.S.)অন্তর্গত এলাকায় হানা দেয় সাইবার ক্রাইম অফিসাররা। সেখান থেকে এই ঘটনার মূল অভিযুক্ত মিলন পান্ডেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার কাছ থেকে একটি ব্যাংক পাসবুক, চেকবুক, মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করেছে পুলিশ। এই ব্যক্তি মূলত রাষ্ট্রয়াত্ত ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ক্রেডিট কার্ডে তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করতো বলে পুলিশ সূত্রে খবর। আজ অভিযুক্ত কে বিধাননগর আদালতে(Bidhannagar Court) তোলা হয়।পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্র সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক