দিঘার আরও কাছাকাছি ঘূর্ণিঝড় ‘হামুন’, দশমীতেও ভিজবে একাধিক জেলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট গভীর নিম্নচাপটি সোমবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে তা পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আরও কাছে চলে এসেছে। যার জেরে দক্ষিণের কয়েকটি জেলা ও উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মৌসম ভবনের শেষ তথ্য অনুযায়ী, দিঘা থেকে ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বুধেই বাংলাদেশে ল্যান্ডফল করবে।

ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থেকে উত্তর-উত্তরপূর্বে সরছে ঘূর্ণিঝড় ‘হামুন’। বুধবার দুপুরে বাংলাদেশের খেপুপাড়ার দিকে বাঁক নেবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলীর কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৫ অক্টোবর বাংলাদেশ থেকে স্থলভূমিতে প্রবেশ করতেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দশমীতেও ভিজবে কলকাতা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।  মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে।

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস