১৫০কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’

যদি ‘সিত্রাং’ কোনওভাবে বাংলার দিকেই এগিয়ে আসে তাহলে এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্ফানের স্মৃতি এখনও টাটকা বঙ্গবাসীর মনে। সেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের(Cyclone) ধ্বংসলীলা থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি দুই ২৪ পরগনা জেলার একটা বড় অংশের মানুষ। কিন্তু বিপদ যে এখনও কেটে যায়নি সেটা সাম্প্রতিক কালে প্রকাশিত আবহাওয়ার পরিবর্তনসূচক একাধিক নিবন্ধে প্রকাশিত হয়েছে। ওই সব নিবন্ধে বলা হয়েছে বাংলা সহ পূর্ব ভারতের উপকূলে আরও বেশি সংখ্যক ও আরও বেশি শক্তিশালী সব ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। সেই সমীক্ষা মিলিয়ে এবার ‘সিত্রাং’(Seatrang) আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলার বুকে। আর সেটাও আগামী ১ সপ্তাহের মধ্যে। ঘন্টায় ১৫০কিমি বেগে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’ এমনই তথ্য তুলে ধরল দিল্লির মৌসম ভবন।

জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার(Indonesia) বান্দা উপকূলে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের(Bay of Bengal) দিকে অগ্রসর হচ্ছে। সেই নিম্নচাপই বঙ্গোপসাগরে ঢুকে দ্রুত শক্তিবৃদ্ধি করতে শুরু করে দেবে। কেননা বঙ্গোপসাগরের জলের উষ্ণতা আশপাশের সাগর বা মহাসাগরের তুলনায় এখন ৩-৪ ডিগ্রি বেশি রয়েছে। আর তার জেরেই বান্দা(Banda) উপকূলে তৈরি ওই নিম্নচাপ তার শক্তিবৃদ্ধির জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প দ্রুত শুষে নিতে পারবে বঙ্গোপসাগরের বুকে দাঁড়িয়ে। তারপরেই সে এগিয়ে আসবে বাংলা আর ওড়িশা উপকূলের দিকে। তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় বঙ্গে আছড়ে পড়বে তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি মৌসম ভবন। তবে ল্যান্ডফলের সময় তার গতিবেগ ঘন্টায় ১৫০কিমি’র আশেপাশে থাকবে বলে মনে করছে মৌসম ভবন।

সামুদ্রিক ঘূর্ণিঝড় যদি সত্যিই তৈরি হয় তাহলে তার নাম হবে ‘সিত্রাং’ যা থাইল্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছে। সেই ‘সিত্রাং’ কতটা প্রভাব ফেলতে পারে এ রাজ্যে, তা নিয়ে ইতিমধ্যেই হিসাব কষতে শুরু করে দিয়েছেন রাজ্যের আবহাওয়াবিদরা। তাঁদের আরও আশঙ্কা বান্দা উপকূলে জন্ম নেওয়া নিম্নচাপ বঙ্গোপসাগরে ঢোকার পরে তাকে আরও বেশি করে বাংলা আর ওড়িশার দিকে টেনে আনবে এ রাজ্যের উপকূল ঘেঁষে তৈরি হতে চলা এক ঘূর্ণাবর্ত। আর যদি ‘সিত্রাং’ কোনওভাবে বাংলার দিকেই এগিয়ে আসে তাহলে এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে। তারপরেই থাকবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী