একের এক ফাটছে গ্যাস সিলিন্ডার, আমডাঙায় শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ-ই এক পলকে বদলে গেল ভরদুপুরের ছবিটা। শান্তশিষ্ঠ উত্তর ২৪ পরগনার আমডাঙা কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। এক মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে গেল গোটা  আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিলিন্ডার ফেটে অর্ধেকাংশ কার্যত উড়ে গিয়ে পড়ে পাশের বাড়িতে। তারপরই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে বেআইনিভাবে গ্যাসের কারখানা চলছিল এলাকায়। সেখানেই আচমকায়  সিলিন্ডার ফেটে যায়। আর সেই ফেটে যাওয়া সিলিন্ডারের একাংশ পাসের বাড়িতে গিয়ে পড়তেই ভয়াবহ অগ্নিকান্ডের চেহারা নেয় গোটা এলাকা। বিস্ফোরণের পর আতঙ্কে বাড়ি ছেড়ে মাঠে আশ্রয় নেন এলাকাবাসী। ঘটনার প্রায় আধঘন্টা পরও দমকল ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। পরে অবশ্য দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও আমডাঙা থানার পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। তবে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৪ নং জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। মাইকিং করে সকলকে সতর্ক করে পুলিশ। ফলে যানজট তৈরি হয়।

ক্ষিপ্ত এক জনতা জানায়, ”ঘরে ব্যবহৃত সিলিন্ডারগুলিকে এখানে বাণিজ্যিক সিলিন্ডার করে বিক্রি করা হয়। ১৪০০ টাকার সিলিন্ডার ২৪০০ টাকায় বিক্রি হয়। এসব বন্ধ হওয়া উচিত। প্রশাসনের কাছে অনুরোধ, এসব বন্ধ করা হোক। নাহলে বিপদ বাড়বে।”  এমনিতেই আমডাঙা রাজনৈতিকভাবে উত্তপ্ত এলাকা। তার উপর এই ঘটনায় বেআইনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা নিয়ে নতুন করে জন্ম নিয়েছে আতঙ্কের পরিবেশ।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়