৩১ মার্চের আগেই মিলবে বকেয়া DA, কত টাকা পাবেন জানবেন কীভাবে? জানুন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার আর দুই দফায় নয়, একদফাতেই বকেয়া ডিএ পরিশোধ করা হবে বলে অর্থ দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের ১০০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা আগামী ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা এক কিস্তিতেই পুরো বকেয়া টাকা পেয়ে যাবেন। গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। অন্যদিকে গ্রুপ এ, বি এবং সি কর্মীদের বকেয়া ডিএ জমা হবে তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে। ইতিমধ্যেই  বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনের মধ্যেই অধিকাংশ কর্মীর অ্যাকাউন্টে পুরো টাকা পৌঁছে যাবে। এই অর্থ এইচআরএমএস (HRMS) ব্যবস্থার মাধ্যমে জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের ডিডিও বা ইনচার্জ আধিকারিকরা টাস্কলিস্টে গিয়ে বিল সামারি থেকে এরিয়ার বা সাপ্লিমেন্টারি বিল তৈরি করে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বকেয়া ডিএ হিসেব করার জন্য নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসে কর্মীর মূল বেতন, গ্রেড পে ও ব্র্যান্ড পে বিবেচনা করা হবে। সেই সময় প্রাপ্ত ডিএ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাপ্য ডিএ-র পার্থক্য হিসেব করেই বকেয়ার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে যারা ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেপুটেশনে ছিলেন, তাদের বকেয়া আপাতত হিসেব করা হচ্ছে না। কারণ এইচআরএমএস ব্যবস্থায় ডেপুটেশনের সময়কার পে-ডেটা সরাসরি পাওয়া যায় না। এ ছাড়া কিছু বিশেষ ক্ষেত্রেও বকেয়া জমার পদ্ধতিতে সামান্য পরিবর্তন থাকতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার