রানাঘাট স্টেশনে যাত্রী বিক্ষোভ! বিঘ্নিত ট্রেন চলাচল

ঘটনাস্থল নদিয়া জেলার রানাঘাট। এদিন সকালে সেখানেই যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারন একটি লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন। সামান্য এই কারনকে ঘিরে এই যাত্রী বিক্ষোভ আদতে রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর ও লালগোলার দিকে কলকাতামুখী যাত্রীদের সমস্যায় ফেলে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সাত সকালে যাত্রী বিক্ষোভের জেরে ধাক্কা খেলে ট্রেন চলাচল। ঘটনার জেরে থমকেছে পূর্ব রেলের শিয়ালদা-রানাঘাট শাখার ট্রেন চলাচল। কাজের দিনে অফিসটাইমে এই বিক্ষোভের জেরে সমস্যার মুখ পড়েন কলকাতামুখী অফিসযাত্রীরা। একই সঙ্গে আটকে পড়েছে বেশ কিছু ট্রেনও। ঘটনাস্থল নদিয়া জেলার রানাঘাট। এদিন সকালে সেখানেই যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারন একটি লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন। সামান্য এই কারনকে ঘিরে এই যাত্রী বিক্ষোভ আদতে রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর ও লালগোলার দিকে কলকাতামুখী যাত্রীদের সমস্যায় ফেলে দেয়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল সাড়ে সাতটার সময় ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ত। কিন্তু বিগত কয়েক দিন ধরে তা ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এর জেরেই নাকি অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। তার জেরেই এদিন তাঁরা অবরোধ বিক্ষোভ শুরু করেন। এদিন সকাল ৭টা থেকে শুরু হওয়া সেই বিক্ষোভের জেরে গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর ও লালগোলার দিকে কলকাতামুখী সব ট্রেন। ঘটনার জেরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন রেলের আধিকারিকরা। জানানো হয় এদিন থেকে ফের ৭টা ৩০এর ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। এরপর সকাল ৮টা নাগাদ অবরোধ উঠে যায়। কিন্তু এই ১ ঘন্টার অবরোধের জেরেই রানাঘাট থেকে আগরপাড়া পর্যন্ত প্রায় প্রতিটি স্টেশনেই অফিসমুখী যাত্রীদের ভিড় বেড়ে যায়। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। তবে কল্যাণী সীমান্ত, নৈহাটি, ব্যারাকপুর লোকাল সময়মতনই চলেছে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির