জেলায় শিক্ষার প্রসারের জন্য আমেরিকা থেকে ডক্টরেট সম্মানে ভূষিত বালুরঘাটের শিক্ষক

দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বালুরঘাটের কৃতি সন্তান নব কুমার দাসকে ডক্টরেট উপাধিতে ভূষিত করল

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষার প্রসারের ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বালুরঘাটের কৃতি সন্তান নব কুমার দাসকে ডক্টরেট উপাধিতে ভূষিত করল। পাশাপাশি তাকে তার কাজের স্বীকৃতি হিসেবে স্বর্ন পদক প্রদান করে সম্মানীত করেছে।

খুশির হাওয়া জেলা জুড়ে। জানা গিয়েছে আমেরিকার একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ‘থিওপানী ইউনিভার্সিটি’র তরফে শিক্ষা প্রসারের উল্লেখযোগ্য অবদান রাখার জন্য দিল্লিতে হাইকমিশনার অফিসে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ইত্যাদির উপর ভারতের ৭৪ জনকে পুরস্কার প্রদান করেছে। দেশের সেই ৭৪ জন পুরষ্কার প্রাপকদের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রসারে অগ্রনী নব কুমার দাসকে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়েছে।

পাশাপাশি এই ৭৪ জনের মধ্যে মাত্র তিন জনকে স্বর্ন পদকে সম্নানিত করেছে তারা। যার মধ্যে একজন হলেন দক্ষিণ দিনাজপুর জেলার নব কুমার দাস। জেলার বিশিষ্ট এই শিক্ষাবিদ জেলায় শিক্ষা প্রসারের জন্য একটি বিএড কলেজ, একটি দিল্লি বোর্ডের অধীনে নার্সারি থেকে উচ্চবিদ্যালয় স্থাপনে অগ্রনী ভূমিকা নিয়েছেন। জেলায় আধুনিক মানের একটি ডেন্টাল কলেজ স্থাপনের কাজও তিনি করে চলেছেন। এর পাশাপাশি জেলার সব রকমের সামাজিক কাজের সঙ্গে যুক্ত তিনি। এহেন বিশিষ্ট ব্যক্তির ডক্টরেট উপাধি ও স্বর্নপদক প্রাপ্তিতে খুশির হাওয়া জেলার সর্বত্র।

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী