বর্ষবরণের রাতে দেদার চলেছে মদের আসর, বিলিতি মদ বিক্রিতে এগিয়ে দার্জিলিং

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই গেছে বড়দিন। কিন্তু এখনও জায়গায় জায়গায় চলছে বনভোজনের আসর। এই প্রসঙ্গেই উঠে এল মদের কারবার। কেননা বর্ষবরণের রাতে সুরাপ্রেমী মানুষদের আবার মদ ছাড়া চলে না। বড়দিন, বর্ষবরণের রাত এবং নতুন বছরের প্রথম দিন সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার মদ বিক্রি হয়েছে দার্জিলিং জেলায়।

তবে শুধু মদ নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হয়েছে বিয়ার। আবগারি দপ্তর সূত্রে খবর, জেলায় কান্ট্রি লিকার বা দেশি মদকে পিছনে ফেলে ফরেন লিকারের বিক্রি এক ধাপ এগিয়ে রয়েছে। এই তিন দিনে মোট ৬০ হাজার লিটারের ওরপ বিক্রি হয়েছে শুধু বিয়ার। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি।

এই নিয়ে দার্জিলিংয়ের আবগারি সুপারিনটেন্ডেন্ট গৌতম পাখরিন জানান, ‘এই বছর জেলায় রেকর্ড লিকার বিক্রি হয়েছে। এর আগে কখনো হয় নি।’ বড়দিনে দার্জিলিংয়ে ৩ কোটি ২৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।এর মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ১৫ হাজার লিটার ও বিদেশি মদ ২১ হাজার। বিয়ার বিক্রি হয়েছে ১৮ হাজার লিটার।

এদিকে ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে পাঁচ কোটি ২৩ লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় বিক্রি হয়েছে। তারমধ্যে ১৭ হাজার লিটার দেশি মদ, ৩৪ হাজার লিটার বিদেশি মদ ও ৩৪ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে।

আবার পয়লা জানুয়ারীও বিপুল পরিমাণ মদ বিক্রি হয়েছে দার্জিলিংয়ের প্রায় প্রতিটি জায়গায়। এদিন প্রায় আড়াই কোটি টাকার মদ বিক্রি হয়েছে।তার মধ্যে কান্ট্রি লিকার ১০ হাজার লিটার, ফরেন লিকার ১৫ হাজার লিটার এবং ১২ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে।

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে