প্রবল বর্ষণে দার্জিলিঙে ভেসে গেল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

Share:

নিজস্ব প্রতিনিধি,দার্জিলিং: প্রবল বর্ষণে এবং নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হওয়ায় সেতু ভেসে দার্জিলিং জেলার(Darjelling District) শেষ সীমান্তের গ্রাম গোর্খে এবং সামান্দেন দেশের অন্যান্য স্থানের সাথে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।জানা গেছে,দার্জিলিং জেলার গোর্খে ও সামান্দেনের পার্শ্ববর্তী এলাকাগুলো গতকাল বিকেল থেকে অবিরাম বৃষ্টির কারণে দেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সারারাত প্রবল বৃষ্টিপাতের কারণে গোর্খে ও সামান্দেনকে সংযোগকারী গোর্খে নদীর ওপর নির্মিত সেতুটি ভেসে যাওয়ার পর দুটি গ্রাম একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।যেভাবে রামাম নদীতে সেতু নির্মাণ করা হয়েছিল ঠিক সেভাবেই এই সেতুটি(Bridge) নির্মাণ করা হয়।এই অঞ্চলকে সিকিমের সাথে যুক্ত করা জন্যই এই সেতুটি নির্মিত হয় কিছুদিন আগেই।

স্থানীয় বাসীন্দা ভীমসেন সুব্বা জানিয়েছেন যে, ইস্পাত দ্বারা নির্মিত সেতুটি সম্পূর্ণভাবে ভেসে যাওয়ার পরে,সিকিম সহ বাংলার সাথে এই গ্রামগুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে একনাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলের স্রোত বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতর(Weather Department) থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য