দার্জিলিং -এ আচমকাই শিলাবৃষ্টি, জলপাইগুড়িতে কালবৈশাখীর দাপট

Share:

নিজস্ব প্রতিনিধি,দার্জিলিং: পাহাড়ে বিশেষ করে দার্জিলিং শহরে বুধবার দুপুর বারোটা থেকে বৃষ্টি পড়তে শুরু করে। গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছিল। মেঘলা আকাশ ছিল। আজ সকালে রৌদ্রেও ছিল ।কিন্তু দুপুর দুটোর পর থেকে প্রথমে অল্প বৃষ্টি পরে। বিকেল পাঁচটার সময় প্রবল বৃষ্টিপাত হয়। সেই সঙ্গে শিল পরে রাস্তাঘাট অনেকটা সাদা হয়ে যায়। কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে দার্জিলিং স্টেশনে(Darjelling Station) পর্যটকরা শিল পরা দেখতে রেল লাইনে চলে আসে।সান্দাকফুতে বুধবার ভোর থেকে শুরু হয় অনবরত স্নো- ফল। রাস্তাঘাট বাড়ি ঘর এমনকি বাইরে থাকা গাড়ি সাদা বরফের চাদরে ঢেকে যায়।

অন্যদিকে এই বৃষ্টি ২০ মিনিট চললেও মুষলধারে অনেকটা সময় নিয়ে বৃষ্টিপাত হয়। গত অক্টোবর মাসের শেষের দিকে বৃষ্টি হলেও তা ছিল যৎসামান্য। আজকের বৃষ্টি চা বাগান গুলোকে অনেকটা সতেজ করে তুলবে, বলে চা বাগানের মালিকদের সংস্থা দার্জিলিং টি অ্যাসোসিয়েশন এবং চা নিয়ে কাজ করা টি আর এ সংস্থার পক্ষ থেকে এই বৃষ্টিকে স্বাগত জানানো হয়েছে। যদিও ইতিমধ্যে দার্জিলিংয়ের ফার্স্ট ফ্ল্যাশ চা তৈরি হয়ে গেছে। তাহলেও সেকেন্ড ফ্ল্যাশ চা (Tea) এই বৃষ্টির দরুন আশা করা যাচ্ছে ভালোই হবে।

অন্যদিকে বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri)হঠাৎ কালবৈশাখির দাপট দেখতে পাওয়া গেল। আকাশ কালো করে সেভাবে কোনো পূর্বাভাস ছাড়াই প্রবল ঝড় বয়ে গেল। সঙ্গে ছিলো কয়েক পশলা বৃষ্টি। এক ধাক্কায় জলপাইগুড়ির তাপমাত্রা যেন অনেকটাই কমে গেল। প্রসঙ্গত উল্লেখ্য, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে শিলা বৃষ্টি হতে দেখা গিয়েছে। দুই একদিনের মধ্যে দক্ষিন বঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখি হওয়ার পূর্বাভাস রয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য