তিস্তাতে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ

ট্র‍্যাক্টর চেপে তিস্তা নদীর মাঝ চড়ে গিয়ে শিয়াল, কুকুরে খুবলে খাওয়া একটি মৃতদেহ উদ্ধার করে আনল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্র‍্যাক্টর চেপে তিস্তা নদীর মাঝ চড়ে গিয়ে শিয়াল, কুকুরে খুবলে খাওয়া একটি মৃতদেহ উদ্ধার করে আনল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদী পারের সারদাপল্লী এলাকার কয়েকটি বাচ্চা ছেলে তিস্তা নদীর মাঝে ৫ নং স্পার এলাকায় মাছ ধরতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি পুরুষ মানুষের মৃতদেহ নদীর পলি মাটিতে আটকে রয়েছে।

এরপর তারা ছুটতে ছুটতে ফিরে আসে গ্রামে। খবর দেয় গ্রামের বড়দের। এরপর গ্রামবাসীরা কোতোয়ালি থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে আসে পুলিশ। এরপর ওই দুর্গম এলাকায় ট্র্যাক্টর নিয়ে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় মর্গে। ঘটনায় স্থানীয় বাসিন্দা হরেকৃষ্ণ রায় জানিয়েছেন, ‘আজ দুপুরে আমাদের গ্রামের কয়েকজন বাচ্চা ছেলে তিস্তা নদীর ৫ নং স্পার এলাকায় মাছ ধরতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা এই দেহটি দেখতে পেয়ে গ্রামে ফিরে এসে আমাদের জানায়। এরপরে আমরা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ট্র‍্যাক্টর নিয়ে আসে। এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহটি বেশ কয়েকদিনের পুরুনো। তিস্তার জলে ভেসে এসেছে।’

ঘটনায় পুলিশ আধিকারিক জয়ন্ত বর্মন জানিয়েছেন, ‘দেহটি আনতে আমাদের বেগ পেতে হয়েছে। প্রায় নদীর মাঝখানে দেহটি আটকে ছিল। দেহের মুখ শিয়াল কুকুরে খুবলে খেয়েছে। তাই চেনা যাচ্ছে না। দেহটি সম্পূর্ণ পচে গিয়েছিল। আমরা ট্র‍্যাক্টর নিয়ে গিয়ে এই দেহ উদ্ধার করে আনলাম। আগামীকাল ময়নাতদন্ত হবে।’

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ