মেসো শ্বশুরের বাড়ি ঘুরতে গিয়েছিলেন নববধূ, উদ্ধার ঝুলন্ত দেহ

মেসো শ্বশুরের বাড়ি থেকে উদ্ধার হল নব বধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার দেড়পুর গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর ঘুরতে গিয়েছিলেন মেসো শ্বশুরের বাড়ি। আর সেখানে ঘুরতে যাওয়ার পর ঘটল মর্মান্তিক ঘটনা। মেসো শ্বশুরের বাড়ি থেকে উদ্ধার হল নব বধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার দেড়পুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের  ২৫ দিন পর মেসো শ্বশুরের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন ওই নববধূ। সেই মেসো শ্বশুরের বাড়ি থেকে উদ্ধার হল নববধূর ঝুলন্ত মৃতদেহ। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার দেড়পুর গ্রামে এই ঘটনায় পুলিশ ওই নববধুর স্বামী সহ মোট তিন জনকে আটক করেছে। নববধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। বীরভূম জেলার নলহাটি থানা এলাকার পাইকপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ মালের সঙ্গে ওই জেলার পাইকরের বাসিন্দা সরস্বতী মালের বিয়ে হয়। বিয়ের পর নববধূকে নিয়ে সাঁইথিয়া থানা এলা্কার হাতড়া পঞ্চায়েত এলাকার দেড়পুর গ্রামে মাসির বাড়িতে ঘুরতে যায় বিশ্বজিৎ মাল। সেখানে ঘুরতে যাওয়ার পর, মাসির বাড়িতে থাকাকালীন সময়ে উদ্ধার হয় নববধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনার ক্লহবর প্রকাশ্যে আসতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেহ পাঠিয়েছে পুলিশ।

মৃত বধূ সরস্বতী মালের পরিবারের অভিযোগ, বিয়ের দিন ডিজে বাজানো নিয়ে ছেলের বাড়ির লোকের সঙ্গে বচসা হয়। আর তার জেরেই তাদের মেয়েকে খুন করেছে তারা, এমনটাই সন্দেহ করছেন তারা। এর পর স্বামী বিশ্বজিৎ মাল,  তার মেসো তরুণ মাল ও মামা শম্ভু মালকে আটক করে তদন্তকারীরা।

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন