ফের কুলতলি, পরিত্যক্ত বাড়িতে মূক ও বধির মহিলাকে ধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন সকলে ব্যস্ত কালীপুজো নিয়ে সেইসময় রাজ্যে ফের ঘটল ধর্ষণের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করল প্রতিবেশী এক যুবক। এমনই উঠে এসেছে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাকে ধর্ষণ করা হয়। এদিকে সারাদিন ওই মহিলা বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে বাবা- মা। খুঁজতে-খুঁজতে ওই পরিত্যক্ত বাড়ি গিয়ে প্রৌঢ়কে ধর্ষণ করতে দেখতে পেয়ে যান তাঁরা। তখনই আশেপাশের লোকজন ডেকে প্রৌঢ়কে তাঁরা হাতেনাতে ধরে ফেলে। এরপর পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার অইরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘ আমার ননদের সঙ্গে এই ঘটনাটি  ঘটেছে । মানসিকভাবে ও সুস্থ নন। ওকে আমাদের প্রতিবেশী এক যুবক ডেকে নিয়ে গিয়ে অনেক খারাপ কাজ করেছে।‘ এই  ঘটনার জেরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে কুলতলিতে। বলা বাহুল্য, চলতি মাসের শুরুতেই কুলতলির অদূরে জয়নগরে একটি জলাজমিতে নয় বছরের  নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় । আর সেই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ ২৪ পরগণায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল ধর্ষণের ঘটনা। 

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার