ফের কাঁকড়া খেয়ে মৃত্যু দিঘায়, তদন্তে পুলিশ

পর্যটকের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কাঁকড়া খেয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে এক পর্যটকের প্রাণ গেল। পর্যটকের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত পর্যটকের নাম সুদীপ মুখোপাধ্যায়। তিনি উত্তর ২৪ পরগনা জেলার সোদপুর থানা এলাকার শুকচর ১৩৯ নরসিংহ দত্ত ঘাট রোডের বাসিন্দা। শনিবার পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান সুদীপ। সেখান থেকে রবিবার তাজপুরে  ঘুরতে যান তিনি। ওইদিনই একটি হোটেলে কাঁকড়া খান ওই পর্যটক। এর পর সমুদ্রে স্নান করতে নামলে শরীরে অস্বস্তি শুরু হয়। পরিবারের লোকজনকে বিষয়টি জানান ওই পর্যটক। পরিবারের লোকেরা তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য  নিয়ে যান দিঘা হাসপাতালে। কিন্ত শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার খবর পেয়ে দিঘা মোহানা কোস্টাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পর্যটকের মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।

উল্লেখ্য এই কয়েকমাসের মধ্যে এই নিয়ে চার জনের কাঁকড়া খেয়ে মৃত্যুর ঘটনা সামনে এলো। বার বার কেন কাঁকড়া খাওয়ার পর মৃত্যু হচ্ছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে খাদ্য রসিকদের মনে। এর আগে গত বছর নভেম্বর মাসে দিঘায় বেড়াতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছিল সৌম্যদীপ শিকদার নামে দক্ষিণ কলকাতার বেহালার এক বাসিন্দার। তার এক মাস পর বীরভূমের এক তরুণীও সামুদ্রিক কাঁকড়া খেয়ে প্রাণ হারান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের