বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১২ জনের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান মুখ্যমন্ত্রীর, দিলেন চাকরির নিয়োগপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে যে ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়েছিল বাংলা তা ভোলেনি কেউ। অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘোষণা মতোই শুক্রবার কালীপুজোর মঞ্চ থেকে ওই ১২টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পকশ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিগুলিকে তুলে দেওয়া হয়েছে ২ লক্ষ করে টাকা। সেইসঙ্গে ১২টি পরিবারের একজন করে সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র।

মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ প্রদানের সময় বলেন অর্থ দিয়ে কোন মৃত্যুর ক্ষতিপূরণ হয় না. তবু দুঃসময় পাশে থাকতে রাজ্যের পক্ষ থেকে এই আর্থিক সাহায্য এবং চাকরির ব্যবস্থা করা হল। প্রসঙ্গত, পুজোর ঠিক আগে আগেই এক রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল কলকাতা। সেই সময়ই ১২ জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। জল জমে যাওয়ায় বিদ্যুতের খোলা তারে কখনও পা দিয়ে, কখনও বা বিদ্যুতের খুঁটি ধরে ফেলে মৃত্যু হয়েছিল তাঁদের। মুখ্যমন্ত্রী সেই সময় এই মৃত্যুর দায় এড়িয়েছিলেন। সিইএসসির ওপর দায় চাপিয়ে তিনি বলেছিলেন তাদের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে। তাই ক্ষতিপূরণ সিইএসসিকেই দিতে হবে।

সম্পূর্ণ নিজের দায়িত্ব কিন্তু ছেড়ে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সিইএসসি যদি মৃত পরিবারের সদস্যদের চাকরি না দেয়, তাহলে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। তিনি জানিয়ে দিয়েছিলেন যে হোমগার্ড বা সিভিক পুলিশের মতো কাজ রাজ্য সরকার দিতে পারে। গত বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়েছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের একজনকে হোম গার্ডের চাকরিও দেওয়া হয়েছে। সেই বৈঠক থেকেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে কলকাতায় নিহতদের পরিবারের হাতে হাতে ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার ঘোষণা করেন। তারই বাস্তবায়ন হল শুক্রবার।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর