ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:বৃহস্পতিবার খড়্গপুর-২ ব্লকের মাদপুরে প্রচারে এসে হিরনকে কড়া ভাষায় আক্রমণ শানালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী(Deepak Adhikari)। হিরণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না। হয়তো কিছু ভোট পেয়ে যাবে । কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। আপনি সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি,সিবিআই(CBI) এইসব নিয়ে রাজনীতি করতে গেলে বিশ্বাস করুন, আপনি গোহারান হারবেন।

সম্প্রতি খড়গপুর-২ ব্লকের পপরআড়াতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। যা নিয়ে দেবকেই নিশানা করেন হিরণ। এই মৃত্যুর রক্ত দেবের হাতে লেগে রয়েছে বলেও মন্তব্য করেন হিরন(Hiran)। দেব বলেন, যিনি মারা গেছেন তার প্রতি আমার সমবেদনা রয়েছে । আমার দলের তরফ থেকে তার পরিবারকে সব রকম সাহায্য করা হবে। কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে ভোটে জেতার জন্য যা ইচ্ছা তানিয়েই মিথ্যা কথা বলতে হবে। আমরা জেতার জন্য আর কত নিচে নামবো?

এরপরেই দেব বলেন, আপনারা কি আমার মুখ থেকে কখনো কোন হিংসার কথা শুনেছেন ? আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা আমার গর্ব। আমি এটা বিশ্বাস করি। আজকে আমি চাইলেই পাল্টা হিরনকে নিয়ে বলতে পারি, কিন্তু আমি ব্যক্তি আক্রমনে যাই না। আমার মনে হয় এই দোষটা শুধু প্রার্থীর না যারা ভোট দিচ্ছেন তাদেরও। ভোট দেবেন না, দেখবেন তারপর দিন । দেখবেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে।

বৃহস্পতিবার দেবকে জিজ্ঞেস করা হয়, কুকথা তো শুধুমাত্র বিজেপির নেতারা না তৃণমূলের নেতারা ও বলছেন।তার উত্তরে দেব বলেন, আমি শুধু বিজেপির কথা বলছি না আমি সবার কথা বললাম. আমি সবার বিরুদ্ধে বলছি। দেশটাকে তো বাঁচাতে হবে। এরপর ভোট প্রচারে দাসপুর রামপুরে পথসভা করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব)।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক