সবজি বাজারেই চাষি-ক্রেতাদের সঙ্গে জনসংযোগ তৃণমূল প্রার্থী দেবাংশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ভোরেই মাঠে নামলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন সকালে পোলবার সুগন্ধা গোটু বাজারে গিয়ে সবজি চাষী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তিনি। বাজারে উপস্থিত সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে নিজের প্রচার বার্তা পৌঁছে দেন প্রার্থী।

জানা গিয়েছে, পোলবা এলাকার বিস্তীর্ণ অংশের চাষীরা প্রতিদিন ভোর থেকেই গোটু বাজারে সবজি নিয়ে আসেন। সেখান থেকে ব্যবসায়ীরা সেই সবজি কিনে রাজ্যের বিভিন্ন জেলা ও ভিন রাজ্যে পাঠান। ফলে এই বাজারটি স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

এদিন বাজারেই প্রচার সারেন দেবাংশু ভট্টাচার্য। কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি।   তাঁর সঙ্গে ছিলেন পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল এবং সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা-কর্মীরা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের