প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল, শীর্ষে কারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হল ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ফলাপ্রকাশ করলেন  সভাপতি মলয়েন্দু সাহা । চলতি বছর জয়েন্ট পরীক্ষায় প্রথম হয়েছে বাঁকুড়া জেলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে কল্যাণীর দুই পড়ুয়া  শুভদীপ পাল এবং বিবাশ্বন বিশ্বাস। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম হয়েছে কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র ময়ুখ চৌধুরি।

পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস হয়েছে সপ্তম। এবং নবম হয়েছেন কলকাতার সৌণক কর। কিংশুক, শুভ্রদীপ, অভীক এবং সৌণক এই চারজনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের। এবার জয়েন্টে পাশের হার ৯৯.৫৩ শতাংশ।  গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। অর্থাৎ  এবার রাজ্য জয়েন্ট পরীক্ষায় পাশের হার সামান্য বেড়েছে।  মোট উত্তীর্ণ হয়েছে ১,১২,৯৫৩ জন। তাঁদের মধ্যে ছাত্র হল ৭৮,৬২১ জন। ছাত্রী হল ৩৪,৩৪২ জন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল হয়েছিল ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । রাজ্যের ৩২৫টি কেন্দ্র সহ ত্রিপুরার দু’টি এবং অসমের একটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ।   বেলা ১১টা থেকে শুরু হয়েছিল। প্রথম ভাগে বেলা ১টা পর্যন্ত গণিত এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হয়েছিল । মোট  ১,৪২,৬৯৪ জন পরীক্ষা দেয়। বলা বাহুল্য, এই পরীক্ষাতে পাশ করলেই ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে