নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যময় মৃত্যু ডানকুনিতে! পুরসভার নর্দমা পরিষ্কারের সময় উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পার ডানকুনি এলাকার নজরুল উদ্যান সংলগ্ন কবরস্থানের পাশের একটি নর্দমা পরিষ্কার করছিলেন পুরসভার সাফাই কর্মীরা। সেই সময় নর্দমার ভিতরে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও ডানকুনি থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। 

স্থানীয় কাউন্সিলর আশরাফ আলী জানান, সকালে সাফাই কর্মীরা নর্দমার ভিতরে মৃতদেহ দেখতে পেয়ে তাঁকে খবর দেন। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন, বাইরের কেউ হতে পারেন। তাঁর গলায় একটি পৈতে পাওয়া গিয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।

আরও পড়ুন: তহবিল চুরি নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই

পুলিশ ইতিমধ্যেই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, নাকি মৃত্যুর পর দেহটি সেখানে ফেলে দেওয়া হয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশের অনুমান।

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল