সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বের হচ্ছে জল! অবাক কাণ্ড দেগঙ্গায়

Share:

নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা: গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গলগল করে জল। দেগঙ্গায় গ্যাস সিলিন্ডারের(Gas Cylindar) মধ্যে গ্যাসের বদলে জল। টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার গৃহবধূরা। একের পর এক বাড়িতে খাবারের দোকানে ঘটেছে এই ঘটনা।রবিবার সকালে দেগঙ্গা থানার(Deganga P.S.) কার্তিক পুর এলাকার ঘটনা। দিন চারেক আগে গ্যাস সিলেন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ। হঠাৎ রবিবার রান্না করার সময় লক্ষ্য করেন ওভেন বন্ধ হয়ে গেছে। নাড়াচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে । কিন্তু আগুন বের হচ্ছে না ।তারপরেই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোন গ্যাস নেই। পুরোটাই জলে ভর্তি সিলিন্ডার।

একই ঘটনা ঘটে ওই এলাকার একাধিক বাড়িতে এবং খাবারের দোকানে। আরো একজন গৃহবধূ কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার কেনেন। রবিবার সকালে বাড়িতে রান্না করতে গিয়ে আচমকা গ্যাস বন্ধ হয়ে যায়। মিস্ত্রী এনে সিলিন্ডার মুখ খুলতেই হু হু করে বার হচ্ছে জল(Water)। সিলিন্ডার মধ্যে কোন গ্যাস নেই আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই এলাকার রান্নার গ্যাসের গ্রাহকরা সোমবার স্থানীয় যে ডিলারের কাছ থেকে তারা গ্যাস সিলিন্ডার নিয়েছেন সেখানে বিক্ষোভ দেখাবে বলেছে ঠিক করেছেন। ইতিমধ্যে গ্রাহকরা বিষয়টি সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির কর্তৃপক্ষকে জানিয়েছেন।

জানা গিয়েছে, স্থানীয় রান্নার গ্যাসের ডিলারের(Gas Delar) কাছে এবার যে গ্যাস সিলিন্ডার গুলি এসেছে তাতে অধিকাংশতেই জল ভরা রয়েছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, এমনি ভর্তুকি পূর্ণ রান্নার গ্যাসের সিলিন্ডারের দফায় দফায় দাম বাড়ছে। সেখানে এই ঘটনা এক ধরনের গ্রাহকদের সঙ্গে প্রতারণা। প্রয়োজনে তারা তানিয়া থানা এবং আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?